সম্প্রতি সোনি টিভিতে শুরু হয়েছে জনপ্রিয় রিয়েলিটি শো india’s got talent সিজন ৯। দেশের বিভিন্ন কোনা থেকে বিভিন্ন প্রতিযোগিতা তাদের নিজের প্রতিভা তুলে ধরতে আসে এই মঞ্চে। প্রত্যেকের অবাক করা প্রতিভা অবাক হয়ে দেখেন দর্শক এবং বিচারকরা। একজনের অবাক করা প্রতিভা দেখে দর্শকদের চক্ষু ছানাবড়া হওয়ার জোগাড়। সম্প্রতি এই মঞ্চে অংশ নিয়েছে ব্যাড সালসা নাচের একটি জুটি। যাদের প্রতিভা দেখে অবাক হয়েছেন বিচারকেরা। India’s got talent এর বিচারকের আসনে এই সিজনে রয়েছেন শিল্পা শেট্টি, কিরণ খের, মনোজ মুনতাসির এবং বাদশা।
১০ বছর আগে ঠিক এই প্লাটফর্ম এর মাধ্যমে ব্যাড সালসা নাচের প্রদর্শনের দ্বারা সেরার শিরোপা অর্জন করে নিয়েছিল সোনালী মজুমদার এবং সুমন্থ। ২০২০ তারা আমেরিকান গট ট্যালেন্ট গিয়েছিল সেখানে ও দর্শকদের অবাক করে দিয়েছিল দুজনে। তাদের এই ট্যালেন্ট দেশের কোনায় কোনায় ছড়িয়ে পড়েছে বর্তমানে। এবারে ইন্ডিয়ান গট ট্যালেন্ট এর অংশ নিল আরো দুই প্রতিযোগি। এবারে নিজেদের সালসা নাচের মাধ্যমে যারা অবাক করে দিয়েছেন তাদের নাম সৃজা নাগ এবং বিভাস সর্দার।
একের পর এক ডেডলি লিফটস, আর অনায়াস স্পিনের মাধ্যমে বিচারক-দর্শকদের মন জিতে নিয়েছে তাঁরা। সৃজা-বিভাসের এই নাচ দেখে চিৎকার করে ওঠেন বিচারকেরা। দুজনের এই অসাধারণ নৃত্য প্রদর্শন দেখে বিচারকেরা প্রত্যেকেই উঠে দাঁড়িয়ে হাততালি দিয়ে তাদের প্রশংসা জানায়। ওইদিন কিরণ খেরের অনুরোধে একসঙ্গে মঞ্চে নাচতে দেখা গেল সোনালি-সুমন্থ এবং ব্যাড সালসার নয়া প্রজন্ম বিভাস ও সৃজাকে।
View this post on Instagram
আরও পড়ুন: Divyanka Tripathi: ‘আমাকে বেছে নেওয়ার জন্য ধন্যবাদ’, যমজ সন্তানের প্রথম ছবি শেয়ার দিব্যাঙ্কার




