Silver ₹74.52/g Kolkata 32°C 10 June 2026

‘শ্রাবন্তী বিজেপি-তৃণমূল যে দলেই থাকুক না কেন, আমি ওর পাশে আছি’! সুপারস্টার শ্রাবন্তীর দলবদল নিয়ে মুখ খুলে জানালেন অভিনেত্রী-সাংসদ নুসরত জাহান

‘শ্রাবন্তী বিজেপি-তৃণমূল যে দলেই থাকুক না কেন, আমি ওর পাশে আছি’! সুপারস্টার শ্রাবন্তীর দলবদল নিয়ে মুখ খুলে জানালেন অভিনেত্রী-সাংসদ নুসরত জাহান

সোশ্যাল মিডিয়ার দৌলতে টলিউড অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় এবং নুসরত জাহানের বন্ধুত্বের কথা সকলেরই জানা। রাজনৈতিক আদর্শের দিক থেকে এতদিন বিপরীত দলে থাকলেও সম্প্রতি অপ্রত্যাশিত ভাবে বিজেপি থেকে পদত্যাগ করেছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। কারণ হিসেবে জানিয়েছেন ভোটের আগে যে স্বপ্ন বিজেপি দেখিয়েছিল তা পূরণ করার জন্য কোন উদ্যোগ দলকে নিতে দেখা যায়নি। সেই হতাশা থেকেই দল ছাড়ছেন বলে জানিয়েছেন অভিনেত্রী।

এবার গোটা বিষয়টি নিয়ে মুখ খুললেন নুসরত জাহান। জানালেন শ্রাবন্তী চট্টোপাধ্যায় তার অত্যন্ত ভালো বন্ধু। তাই রাজনৈতিক দিক থেকে তিনি যে দলেই থাকুন না কেন শ্রাবন্তীর সঙ্গে তার বন্ধুত্ব একই রকম অটুট থাকবে। পাশাপাশি শ্রাবন্তী তৃণমূলে যোগদান করবেন কিনা সে প্রসঙ্গে নুসরত জানিয়েছেন শ্রাবন্তী তৃণমূল বা বিজেপি যে দল কেই বেছে নিন না কেন তাতে বন্ধুত্বে কোনো প্রভাব পড়বে না।

প্রসঙ্গত নুসরত জাহান যখন গর্ভবতী ছিলেন তখন তার বাড়িতে পার্টি করতে যেতে দেখা গিয়েছিল শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে। পাশাপাশি ব্যক্তিগত জীবনে যখন একাধিকবার সমালোচনার সম্মুখীন হতে হয়েছে নুসরতকে, তখন শ্রাবন্তী তার পাশে দাঁড়িয়েছিলেন। এবার নুসরতের পালা। তাই কঠিন সময়ে বন্ধুর প্রতি সহানুভূতি দেখাতে দেখা গেল নুসরত জাহানকে। যা দেখে নেটিজেনদের একাংশ বলছেন যে তারা প্রমাণ করে দিয়েছেন টলিউডের প্রথম সারির নায়িকারাও ভালো বন্ধু হতে পারেন।

আরও পড়ুন: রিল লাইফের মত রিয়েল লাইফেও ভাই বোন আদ্রিত-ঐন্দ্রিলা, জমিয়ে পালন করলেন রাখি বন্ধন উৎসব

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment