Gold ₹143,650/10g
Silver ₹240.40/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 26°C
30 June 2026

সাইকেল চালাতে শিখতে গিয়ে এ কী কাণ্ড করে বসলেন অভিনেত্রী! দেখে নিন সেই ভিডিও

কখনো সাইকেল চালাতে চালাতে দেওয়ালের মধ্যে ধাক্কা খাচ্ছেন। আবার কখনো সাইকেল ঘোরাতে গিয়ে পড়ে যাচ্ছেন। তবে

সাইকেল চালাতে শিখতে গিয়ে এ কী কাণ্ড করে বসলেন অভিনেত্রী! দেখে নিন সেই ভিডিও

কখনো সাইকেল চালাতে চালাতে দেওয়ালের মধ্যে ধাক্কা খাচ্ছেন। আবার কখনো সাইকেল ঘোরাতে গিয়ে পড়ে যাচ্ছেন। তবে হাজার চেষ্টা সত্ত্বেও ঠিকমতো সাইকেল চালাতে শিখতে পারছেন না ‘কনে বউ’ ধারাবাহিকের কলি উরফে সৌমিতৃষা। অভিনয়তে তিনি পটু। নিজের কলি চরিত্রে অভিনয় করে হাজার হাজার দর্শকের মন জয় করে নিয়েছেন তিনি। কিন্তু শুনলে অবাক হবেন সৌমিতৃষা পারেন না সাইকেল চালাতে। তাই কাজের ফাঁকে সময় বার করে নিজের সহ-অভিনেতা সায়কের সঙ্গে সাইকেল চালানোর প্রশিক্ষণ নিচ্ছেন তিনি। কিন্তু কোনোভাবেই শিখে উঠতে পারছেন না। শেষমেষ সাইকেল চালাতে না পেরে একী কাণ্ড করে বসলেন অভিনেত্রী? তাঁর এই কান্ড দেখে অবাক নেটবাসী।

সম্প্রতি নেটদুনিয়ায় প্রকাশ্যে এসেছে একটি ভিডিও। যেখানে দেখা যাচ্ছে একটা লাল রঙের সাইকেলে বসে সাইকেল চালানোর প্রচেষ্টা করছেন অভিনেত্রী সৌমিতৃষা। হলুদ রঙের একটা টপ পড়ে সাইকেলের প্যাডেল ঘোরানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন জোরকদমে। কিন্তু কোন কিছুতেই কোন লাভ হচ্ছে না। হচ্ছেই না, শিখছেই না! কখনও সোজা গিয়ে দেওয়ালে ধাকা খাচ্ছেন আবার কখনো সাইকেল ঘোরাতে গিয়ে পড়েই যাচ্ছেন। এত দূর অব্দি ঠিক ছিল। কিন্তু তারপর যা করলেন, তা দেখে হাসি থামাতে পারছেন না নেটিজেনরা। শেষমেষ বড় সাইকেলের হাল ছেড়ে দিয়ে বাচ্চাদের ছোট সাইকেলে উঠে বসলেন তিনি। সেই সাইকেল চালাতে গিয়ে দেওয়ালে ধাক্কা খেলেন অভিনেত্রী। তাঁর এই কান্ড কারখানা দেখে হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যাচ্ছে নেটিজেনদের। মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে পড়ে সেই ভিডিও। আপনিও দেখে নিন সেই ভিডিও।

আরও পড়ুন: মুক্তি পেল ‘KGF চ্যাপ্টার ২’ এর ট্রেলার, সালমান খানের সব রেকর্ড ভেঙে দিলো নিমেষেই, ছবির ট্রেলার দেখেই উত্তেজনা ছড়িয়ে পড়েছে সিনেমাপ্রেমীদের মধ্যে, ভাইরাল ভিডিও

প্রসঙ্গত সান বাংলা কনে বউ ধারাবাহিকের মধ্যে দিয়ে অভিষেক। সেখানে কলি চরিত্রে অভিনয় করে ধারাবাহিক প্রেমীদের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠেছেন সৌমিতৃষা। সম্প্রতি তাকে দেখা যাবে নতুন ধারাবাহিকে। অভিনেতা আদ্রিতের বিপরীতে মিঠাই ধারাবাহিকে অভিনয় করতে দেখা যাবে সৌমিতৃষাকে।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment