বর্তমানে কাঁচা বাদাম গান ভাইরাল। সেই সঙ্গে ভাইরাল সেই গানের প্রবক্তা ভুবন বাদ্যকর। আর ভুবন বাবু অভিনব পদ্ধতিতে বাদাম বিক্রি হওয়ার পর থেকেই যেন তার পন্থাই প্রত্যেক ফলবিক্রেতা, দোকানদাররা ব্যবহার করছেন। নানান ধরনের ছড়া-কবিতা এবং গানের মাধ্যমে দর্শকদের নজর কাড়ছে নিজের দোকানের দিকে। আর বর্তমানে সোশ্যাল মিডিয়ায় হলো এমনই প্লাটফর্ম যেখানে এই ধরনের ভিডিও আমরা দেখতে পাই। আর এই সোশ্যাল মিডিয়ার হাত ধরে কিন্তু একসময়ে ভাইরাল হয়েছিলেন সকলের প্রিয় বাদাম কাকু অর্থাৎ ভুবন বাদ্যকর।
আর ভুবন বাদ্যকর এর এই পদ্ধতিকে অবলম্বন করেই ভির হয়েছেন একাধিক ফলবিক্রেতা, পেয়ারা বিক্রেতা, আঙ্গুর বিক্রেতারা। তবে এবার ভাইরাল হলেন এক নিম্বু সোডা বিক্রেতা। গরমকাল পড়ে গিয়েছে আর তাই এখন রাস্তার ধারে ধারে দেখা যাবে লেবু জল বিক্রেতাদের। গরমে রোদে ক্লান্ত হয়ে সবাই এখন একগ্লাস নিম্বু সোডা জন্য আকুল হয়ে বসে থাকে। গরমের মধ্যে এই নিম্বু সোডাই যেন অমৃতের মত লাগে। সম্প্রতি এই লেবু জল বিক্রেতাই অভিনব পদ্ধতির মাধ্যমে লেবু জল বিক্রি করে ভাইরাল হলেন।
ভিডিওতে দেখা যাচ্ছে গান গাইতে গাইতেই দুর্দান্তভাবে লেবু জল বানাচ্ছেন ওই বিক্রেতা। আর তার খেলা গাড়ির আশেপাশে পুরো লোকজন ভিড় করে আছেন। বোঝাই যাচ্ছে সকলেই তার নিমব্বু সোডা খাওয়ার জন্য অপেক্ষা করে রয়েছে। গরম এসে গেছে আর লেবুর দাম বেড়েছে কিন্তু কি আর করা যাবে গরমে তৃষ্ণা মেটাতেই হবে তাই লেবু জল ভরসা।
আরও পড়ুন: এক বছরের জন্মদিনে মা বাবার সাথে কেক কাটলেন কপিল শর্মার কন্যা আনাইরা, দেখুন সেই ছবি
বর্তমানে এই লেবু জল বিক্রেতার গান এবং অভিনব পদ্ধতিতে বানানো সোশ্যাল-মিডিয়ায়-ভাইরাল হয়েছে। অসংখ্য মানুষ তার এই ভিডিওটি পছন্দ করেছেন।
View this post on Instagram
আরও পড়ুন: বিয়ের আর মাত্র কদিন বাকি, ভাইরাল হল গৌরব-দেবলীনার আইবুড়োভাত পর্ব




