Gold ₹144,750/10g
Silver ₹242.27/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 28°C
6 July 2026

‘এবার ২০০ কোটির ক্লাবে ঢুকে পড়লো ‘কাশ্মীর ফাইলস’! নতুন ইতিহাস গড়ল ‘দ্য কাশ্মীর ফাইলস’! পুরনো সব রেকর্ড ভেঙে চুরমার, ফের নতুন রেকর্ড গড়ল ছবিটি

‘এবার ২০০ কোটির ক্লাবে ঢুকে পড়লো ‘কাশ্মীর ফাইলস’! নতুন ইতিহাস গড়ল ‘দ্য কাশ্মীর ফাইলস’! পুরনো সব রেকর্ড ভেঙে চুরমার, ফের নতুন রেকর্ড গড়ল ছবিটি

সপ্তাহ খানেক আগে বলিউডের বড় পর্দায় মুক্তি পেয়েছিল ‘কাশ্মীর ফাইলস’ সিনেমাটি। যা পরিচালনার দায়িত্বে ছিলেন বলিউড পরিচালক বিবেক অগ্নিহোত্রী। পাশাপাশি এই সিনেমায় অত্যন্ত গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে অনুপম খের, মিঠুন চক্রবর্তী থেকে শুরু করে বলিউডের একাধিক জনপ্রিয় অভিনেতা এবং অভিনেত্রীদের।

পাশাপাশি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি করেছে ‘কাশ্মীর ফাইলস’। নেটিজেনদের একটি বড় অংশ বেশ দ্বিধাবিভক্ত হয়ে গিয়েছেন সিনেমাটিকে ঘিরে। প্রসঙ্গত নব্বইয়ের দশকে কাশ্মীরের হিন্দু পণ্ডিতদের উপর হওয়া অত্যাচারের কাহিনী ঘিরে গড়ে উঠেছে এই সিনেমা যার প্রশংসা করতে দেখা দিয়েছে স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। এবং তার মুখে এই সিনেমার দরাজ প্রশংসা শোনার পরেই আরো ভিড় জমেছে সিনেমা হলে।

যে কারণে এবার অতি সহজেই ২০০ কোটি টাকার ক্লাবে ঢুকে পড়তে দেখা গেল ‘কাশ্মীর ফাইলস’কে। প্রসঙ্গত বলিউডের জনপ্রিয় অভিনেতা অক্ষয় কুমার, শাহরুখ খান থেকে শুরু করে অন্যান্য সুপারস্টারদের ২০০ কোটি টাকা বক্স অফিস কালেকশন করতে রীতিমতো বেগ পেতে হয়। কিন্তু সেখানে দাঁড়িয়ে দুসপ্তাহ সম্পূর্ণ হওয়ার আগেই ২০০ কোটির ক্লাবে ঢুকে সকলকে চমকে দিতে সক্ষম হয়েছে ‘কাশ্মীর ফাইলস’। এদিন বলিউড ফিল্ম বিশেষজ্ঞরা জানিয়েছেন এই মুহূর্তে ছবিটির জনপ্রিয়তা ক্রমশ বাড়ছে।

আরও পড়ুন: শীতও কাবু করতে পারেনি ইউভানকে, বাবা-মায়ের সাথে পাহাড়ে ঘুরতে গিয়ে চুটিয়ে মজা করলেন এই একরত্তি, মা-ছেলের মিষ্টি ভিডিও শেয়ার করলেন রাজ চক্রবর্তী, ভাইরাল ভিডিও

আরও পড়ুন: মিঠাই, গাঁটছড়া কে হারাতে আসছে ভিন্ন স্বাদের ধারাবাহিক ‘টুম্পা অটোওয়ালি’, জানুন সিরিয়ালের নায়িকা বাস্তবে কে, রইলো অভিনেত্রীর আসল পরিচয়, রইল সিরিয়ালের নায়িকার আসল পরিচয়

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment