Gold ₹146,350/10g
Silver ₹244.98/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 26°C
18 July 2026

নিজের বাড়িতে গণেশ বন্দনায় মেতে উঠলেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়, সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন নিজের পুজোর সেই ছবি

নিজের বাড়িতে গণেশ বন্দনায় মেতে উঠলেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়, সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন নিজের পুজোর সেই ছবি

আজ গণেশ চতুর্থী। সারা ভারতবর্ষের মানুষ মেতে উঠেছেন গণেশ বন্দনায়। দেশের কোনায় কোনায় উদযাপন করা হচ্ছে সিদ্ধিদাতা গণেশের পুজো। ধুমধাম করে আয়োজন করা হচ্ছে সব জায়গাতেই। বিশেষ করে মহারাষ্ট্র এলাকায় গনেশ পূজা বেশ বড় করে হয়। তবে বাঙালিরাও কিছু কম যান না। সব পুজোতেই বাঙালিদের বেশি অংশগ্রহণ করতে দেখা যায়। তাই গণেশ চতুর্থীও বেশ ধুমধাম করে পালন করা হয়। প্রত্যেকই নিজের ঘরে ঘরে নিজের মতো করে গণেশ বন্দনা করছেন আজ। আমজনতা এবং সেলিব্রেটিরা প্রত্যেকেই আজ গণেশ পূজার মেতে উঠেছেন।

এবার গণেশ পূজো করে সেই ছবি সোশ্যাল মিডিয়া আপলোড করলেন অভিনেত্রীর শ্রাবন্তী চট্টোপাধ্যায়। অভিনেত্রীর পোস্ট করা ছবি দেখে বোঝা যাচ্ছে নিজের বাড়িতেই পূজোর আয়োজন করেছেন অভিনেত্রী। বেশ বড় করে পূজোর আয়োজন করেছিলেন তিনি। ছবিতে দেখা যাচ্ছে বড় একটি গণেশ মূর্তি খুব সুন্দর করে সাজানো রয়েছে। সামনে রাখা রয়েছে পুজোর ভোগ। ফুল মালা দিয়ে সাজানো গণেশের মূর্তি।

আর মূর্তির সামনে হাত জোড় করে বসে আছেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। অভিনেত্রীকে এই দিন ট্র্যাডিশনাল পোশাকে দেখা গিয়েছে। লং চুরিদার গাওনে সেজে উঠেছিলেন শ্রাবন্তী। একদম সাধারণ মেকাপে ওই দিন ধরা দিয়েছেন তিনি। ছবিটি শেয়ার করে অভিনেত্রী ক্যাপশনে লিখেছেন ‘গণপতি বাপ্পা মোরিয়া’ সঙ্গে জুড়ে দিয়েছেন বেশ কিছু ইমোটিকন। ছবি পোস্ট করার সাথে সাথেই দুই হাজারের বেশি লাইক পড়ে গিয়েছে অভিনেত্রী ছবিতে এবং কমেন্ট বক্সে অসংখ্য মানুষ থাকে গণেশ চতুর্থীর শুভেচ্ছা জানিয়েছেন।

আরও পড়ুন: সাংসদ হওয়ার পরে একের পর এক ছবি ফ্লপ, নায়িকারা এড়িয়ে চলত, ডিপ্রেশনে ছিলাম: দেব, কাছের মানুষ থেকে টলিপাড়ার ছবি, দেবের কথায় উঠে এল এক জীবনবোধের বার্তা

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

টলিউড