Gold ₹143,650/10g
Silver ₹240.40/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 26°C
1 July 2026

‘বাংলা মিডিয়ামে পড়ে ইন্টারভিউ ক্র্যাক করতে পারবে?’ এবারে RJ অয়ন্তিকার বিতর্কিত মন্তব্যের যোগ্য জবাব দিলেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র এবং অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, তুমুল ভাইরাল ভিডিও

‘বাংলা মিডিয়ামে পড়ে ইন্টারভিউ ক্র্যাক করতে পারবে?’ এবারে RJ অয়ন্তিকার বিতর্কিত মন্তব্যের যোগ্য জবাব দিলেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র এবং অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, তুমুল ভাইরাল ভিডিও

সম্প্রতি রিপাবলিক বাংলার তরফ থেকে একটি বিতর্ক সভা আয়োজন করা হয়েছিল। আর সেই সভায় বিতর্কিত মন্তব্য করে সোশ্যাল মিডিয়া সমালোচনার মুখে পড়েছিলেন জনপ্রিয় RJ অয়ন্তিকা। RJ অয়ন্তিকা বাংলা মিডিয়াম নিয়ে মন্তব্য তুঙ্গে উঠেছে সোশ্যাল মিডিয়ায়। রিপাবলিক বাংলার ওই বিতর্কেও মঞ্চে তিনি মন্তব্য করেন ‘বাংলা মিডিয়ামে পড়া কোনও ছাত্র গিয়ে কোনও কর্পোরেট হাউসে ভালভাবে চাকরি নিয়ে বাড়ি কি যেতে পারবে?’ সেই ভিডিও নেটমাধ্যেমে ভাইরাল হয়ে পড়তেই শুরু হয়ে বিতর্কের। আর বর্তমানে তার এই মন্তব্য সোশ্যাল মিডিয়ায় ঘুরপাক খাচ্ছে এবং এই ভিডিও নিয়ে নানান ধরনের চুল সমালোচনার সম্মুখীন হতে হচ্ছে অয়ন্তিকা কে।

সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা একাধিক জবাব দিয়েছেন শুধুমাত্র সাধারন মানুষেরা নয় পাশাপাশি টলিউডের বেশকিছু সেলিব্রিটিরাও এই মন্তব্যের জবাব দিয়েছেন। এর মধ্যে অন্যতম হলেন কমরেড শ্রীলেখা মিত্র এমনিতেই অভিনেত্রী ঠোটকাটা কথার জন্য সোশ্যাল মিডিয়ায় চর্চায় থাকেন। সত্যি কথা বলতে তিনি কখনো পিছপা হন না আর এই মন্তব্যে তিনি আবারো নিজের বক্তব্য রাখেন সোশ্যাল মিডিয়াতে। তিনি প্রথমেই বলেন যে বাংলা মিডিয়ামে পড়ে না কি কর্পোরেট হাউসে চাকরি পাওয়া যায়না তাহলে যারা বর্তমানে বাংলা মিডিয়াম থেকে উঠে এসে কর্পোরেট চাকরি করছে তারা কি করে চাকরি পেল? বর্তমানে আমাদের দেশে যেন একটা নিয়ম হয়ে দাঁড়িয়েছে যে ইংরেজি ভাষা জানতেই হবে মাতৃভাষাকে সম্মান না জানালে হবে কিন্তু ইংরেজি ভাষার না জানলে সে অশিক্ষিত। তার শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন করা হয়।

অন্যদিকে টলিউডের আরেক জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় অবন্তিকা এই বক্তব্য নিয়ে মন্তব্য করেছেন। তিনি নিজের সোশ্যাল মিডিয়ায় একাউন্ট ফেসবুকের অ্যাকাউন্ট থেকে লিখেছেন ‘একদিন না আমার সামনে এসো ,এই নাকতলা হাই স্কুল এর নিপাট বাংলা মিডিয়াম তোমার সাথে বিশ্ব সাহিত্য নিয়ে আলোচনা করবো, অবশই যদি তুমি অনুমতি দাও, কারণ আলোচনা তো সমানে সমানে হয়|আর আমি তো তোমার সাফল্যের দূর দূরান্ত অবধি আসতে পারবো না(যদিও তুমি একাধিক ব্যর্থ ছবির ব্যার্থতর অভিনেত্রী, একটা ছবির নায়ক আমি ছিলাম যাতে তুমি প্রিয়াঙ্কার বোন করেছিলে মনে পড়ে ?) কিন্তু তুমি ভালো RJ, এটা নিয়ে আমার এতদিন অন্তত সংশয় ছিল না। আমার আশ্চর্য লাগছে তুমি এমন একজন লোকের station রিপ্রেসেন্ট করতে সে legend, কারণ সে সবকটা ভাষাকে সমান সম্মান দেন। এখনো সময় আছে,তার সাথে মিশে দেখতে পার। তার নাম মীর! আর হ্যাঁ একটু পড়াশুনা করে দ্যাখ ,ভালো থাকবে।’

আরও পড়ুন: এক হাতে মদের বোতল, চোখে লাস্যময়ী চাহনি! তুমুল ভাইরাল মধুমিতার ইনস্টাগ্রাম ভিডিও!

এরপর অবশ্য এত বিতর্ক সমালোচনার পর নিজেই অয়ন্তিকা লাইফে এসে সমস্ত কিছু পরিষ্কার করে বোঝানোর চেষ্টা করে। সমস্ত কিছু লাইভে এসে তিনি বলেন নিজের বক্তব্য রাখেন। কিন্তু তাও যেন এই বিতর্কিত মন্তব্য ঘিরে সমালোচনা হয়েছে। কারণ তিনি এমন একটি কথা বলে ফেলেছেন যা নিয়ে বিতর্ক অবধারিত।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment