বোঝেনা সে বোঝেনা এর মধুমিতা কে আজও কেউই ভুলতে পারেননি। কারণ সেই সময়ের সবচেয়ে জনপ্রিয় সিরিয়াল ছিল এটি। তাই সিরিয়ালের “পাখি” কে ভোলেননি মানুষ। তবে সেই পাখি আর খালি ছোট পর্দায় সীমাবদ্ধ নেই। বড়ো পর্দায় “লাভ আজ কাল পরশু” তে তাকে অভিনয় করতে দেখেছেন সবাই। দক্ষ সেই অভিনয় ক্ষমতা। মধুমিতা সোশ্যাল মিডিয়াতেও বেশ অ্যাক্টিভ থাকতে পছন্দ করেন। কখনো শাড়ীতে কখনো আবার ওয়েস্টার্ন ড্রেসে আগুন ধরাতে দেখা যায় তাকে ভক্তদের মনে।
সম্প্রতি মধুমিতা একটি ভিডিও পোস্ট করেছেন। খালি মদের বোতল হাতে। ভিডিও টিতে দেখা যাচ্ছে খালি মদের বোতল নিয়ে তিনি যাচ্ছেন বারটেন্ডারের কাছে,এবং তার পরিবর্তে পাচ্ছেন একটি সুন্দর সুসজ্জিত একটি স্ট্যাচু। মদটির ব্র্যান্ড হলো রেড লেভেল। এই ব্র্যান্ড এর অ্যাম্বাসেডর তিনি এখন।
আরও পড়ুন: এত বড়ো সিরিয়াল ষ্টার হয়েও একেবারে ঘরোয়া ভাবে জন্মদিন উদযাপন “পিলুর”, দেখুন ভাইরাল ভিডিওটি
View this post on Instagram
আরও পড়ুন: পর্দার প্রেমের বাস্তব পরিণতি! বিয়ের সাজে একই ফ্রেমে ধরা পড়লেন রাহুল-রুকমা
এই ভিডিও সোশ্যাল মিডিয়াতে পোস্ট হওয়ার পর থেকেই মিশ্র প্রতিক্রিয়া আসতে শুরু করেছে। অনেকেই বলেছেন ধূমপান এবং মদ্যপান স্বাস্থ্যের পক্ষে কতটা ক্ষতিকারক সেটা আমরা সকলেই বুঝি তা সত্ত্বেও একজন পাবলিক ফিগার হয়ে কিভাবে মধুমিতা একটি খালি বোতল হাতে ভিডিও পোস্ট করলেন? অনেকে আবার অনেকে ঠাট্টা করে বলেছেন একটি খালি মদের বোতল বিক্রি করলে যেখানে ১০ টাকা পাওয়া যায় সেখানে তাদের সুন্দরী অভিনেত্রী একটি মদের বোতল এর মাধ্যমে একটি সুন্দর স্ট্যাচু পেয়ে গেলেন! এটা অবিশ্বাস্য!




