Gold ₹143,800/10g
Silver ₹240.66/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 29°C
17 June 2026

বাড়ির পোষ্য কুকুর কে নিয়ে রাস্তায় আক্রান্ত অভিনেত্রী তানিয়া পাল! ভাইরাল লাইভ ভিডিও, আক্রান্ত অভিনেত্রী এলেন লাইভে

বাড়ির পোষ্য কুকুর কে নিয়ে রাস্তায় আক্রান্ত অভিনেত্রী তানিয়া পাল! ভাইরাল লাইভ ভিডিও, আক্রান্ত অভিনেত্রী এলেন লাইভে

পোষ্য সারমেয়কে নিয়ে রাস্তায় বেড়িয়ে এবার দুষ্কৃতীদের হুমকির সম্মুখীন হতে হলো টলিউড অভিনেত্রী তানিয়া পালকে। ফেসবুক লাইভ এর মাধ্যমে এদিন গোটা ঘটনাটি অনুগামীদের সঙ্গে শেয়ার করে নিয়েছেন অভিনেত্রী।
তিনি জানিয়েছেন তিনি বর্তমানে নিউ আলিপুরের সাহা কলোনির বাসিন্দা। এদিন রোজের মতোই তার ভাই তাদের পোষা কুকুরকে নিয়ে রাস্তায় প্রাতঃকৃত্য করাতে বেরোলে একদল দুষ্কৃতী হামলা চালায় তার ভাইয়ের উপরে।

গোলমাল শুনে অভিনেত্রী বেরিয়ে এলে তাকেও হুমকির সম্মুখীন হতে হয়। তবে তিনি সাথে সাথে ফেসবুকে গোটা ঘটনাটি লাইভ করতে শুরু করেন, যা দেখে তৎক্ষণাৎ এলাকা ছেড়ে দুষ্কৃতীরা দুর্গাপুর কলোনির দিকে পালিয়ে যায়।
অভিনেত্রী জানিয়েছেন এ ঘটনায় তিনি পাশে পেয়েছেন তার প্রতিবেশীদের। এবং দুষ্কৃতীরা স্থানীয় নয় বলেই মত অভিনেত্রীর।

এছাড়াও নিজেকে তৃণমূল কর্মী পরিচয় দিয়ে তানিয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর কাছে গোটা ঘটনার বিচার চেয়েছেন। তিনি জানিয়েছেন এলাকার পূর্বতন কাউন্সিলর এবং বর্তমান কো-অর্ডিনেটর জুঁই বিশ্বাস পৌরসভা ভোটের আগে ইচ্ছাকৃতভাবে এলাকাকে অশান্ত করে তোলার চেষ্টা করছেন।

আরও পড়ুন: ‘বাংলা মিডিয়ামে পড়ে ইন্টারভিউ ক্র্যাক করতে পারবে?’ এবারে RJ অয়ন্তিকার বিতর্কিত মন্তব্যের যোগ্য জবাব দিলেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র এবং অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, তুমুল ভাইরাল ভিডিও

অভিনেত্রী জানিয়েছেন এর আগেও একাধিকবার এলাকার মহিলাদের গায়ে হাত তুলেছে বিভিন্ন দুষ্কৃতীরা। পাশাপাশি বর্তমান কো-অর্ডিনেটর দলের মধ্যে বিভেদ তৈরি করার সৃষ্টি করছে বলে অভিযোগ তানিয়ার। যে কারণে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে গোটা ঘটনার দিকে দৃষ্টিপাত করার জন্য অনুরোধ করেছেন অভিনেত্রী।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment