Gold ₹145,350/10g
Silver ₹243.24/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 30°C
15 July 2026

ধারাবাহিকের সাজেই ‘নাতু নাতু’ গানের সঙ্গে তাল মিলিয়ে ভিডিও বানালেন অভিনেত্রী তৃণা সাহা এবং সোনাল, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও

ধারাবাহিকের সাজেই ‘নাতু নাতু’ গানের সঙ্গে তাল মিলিয়ে ভিডিও বানালেন অভিনেত্রী তৃণা সাহা এবং সোনাল, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও

টিক টক অ্যাপ টি ব্যান হয়ে যাবার পর থেকেই সোশ্যাল মিডিয়ার রিল ভিডিও চাহিদা দারুন বেড়েছে। ইনস্টাগ্রামে নতুন ফিচারটি বর্তমানে ট্রেন্ডিং এ রয়েছে। সেলিব্রিটি থেকে শুরু করে আমজনতার সকলেই রিল ভিডিওতে মেতে উঠেছেন। ট্রেন্ডিং গানের সঙ্গে তালে তাল মিলিয়ে ভিডিও বানাচ্ছেন সকলে। তার মধ্যে থেকে ভাইরাল হয়ে পড়ছে কিছু ভিডিও।

সম্প্রতি ভাইরাল হলো অভিনেত্রী তৃণা সাহার ভিডিও। সোশ্যাল মিডিয়াতে দারুন অ্যাক্টিভ থাকেন অভিনেত্রী। মাঝেমধ্যেই বিভিন্ন রিল ভিডিও, ছবি ইত্যাদি হামেশাই আপলোড করতে থাকেন। অবসর সময়ে সহ অভিনেতা অভিনেত্রী এবং কখনো কখনো স্বামী নীলের সঙ্গেও ভিডিও বানান। এবারে সহ অভিনেত্রী সোনাল এর সঙ্গে ভিডিও বানালেন তৃণা। স্টার জলসার খড়কুটো ধারাবাহিকে দুজনকে আমরা দেখতে পাই। শুটিংয়ের ফাঁকে এই ভিডিও বানিয়েছেন দুজনে।

আরআরআর’ ছবির ‘নাতু নাতু’ গানের সাথেই ভিডিও বানিয়েছেন দুই অভিনেত্রী। এই গানটিও বর্তমানে দারুন ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে। এই গানের সঙ্গে ভিডিও বানিয়ে ভাইরাল হলেন দুজন। সকলেই তাদের ভিডিও পছন্দ করেছেন এবং প্রশংসাও করেছেন।

আরও পড়ুন: অভিনয় করতে চান না! বাহুবলির ‘কাটাপ্পা’ সত্যরাজের মেয়ে সমাজসেবী, বাবার গর্ব দিব্যা সাধারণ মানুষের সাথেই থাকতে পছন্দ করেন

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment