Gold ₹144,950/10g
Silver ₹242.57/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 29°C
8 July 2026

অবশেষে পাওয়া গেল অভিনেত্রী ঊষসী রায়ের মনের মানুষের খোঁজ! এবার অভিনেত্রীর মা নিজেই ‘দিদি নং 1’ এ ফাঁস করলেন, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও

অবশেষে পাওয়া গেল অভিনেত্রী ঊষসী রায়ের মনের মানুষের খোঁজ! এবার অভিনেত্রীর মা নিজেই ‘দিদি নং 1’ এ ফাঁস করলেন, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও

জি বাংলার রিয়েলিটি শো গুলির মধ্যে অন্যতম একটি হলো দিদি নাম্বার ওয়ান। এই শো সকলের মাঝেই বেশ জনপ্রিয়। রচনা ব্যানার্জীর সঞ্চালনায় এই শো সকলের মনেই বিশেষ জায়গা করে নিয়েছে। ইতিমধ্যে দিদি নাম্বার ওয়ানে শুরু হয়েছে আউটডোর পিকনিক পর্ব। এই পর্ব গুলিতে সেলিব্রিটি সহ সাধারণ মানুষ সকলেই আসছেন।

সম্প্রতি শো টে এসেছিলেন অভিনেত্রী ঊষসী রায় ও তার মা। এর আগেও বহুবার দিদি নাম্বার ওয়ানে এসেছিলেন অভিনেত্রী। তবে প্রতিবারই অভিনেত্রীকে নিজের মনের মানুষের কথা জিজ্ঞাসা করা হলে অভিনেত্রী এড়িয়ে যেতেন। তবে এবারে কি সত্যি অভিনেত্রী নিজের মনের মানুষ খুঁজে পেলেন?

শো এ উপস্থিত ঊষসীর মা কে রচনা ব্যানার্জি ঊষসীর ছোটবেলার কথা জিজ্ঞাসা করেন। এই প্রশ্নের উত্তরে অভিনেত্রীর মা তার ছোটবেলার সমস্ত কর্মকান্ডের কথা সকলের সামনে ফাঁস করে দেন। ছোটবেলায় তিনি বেশ দুষ্টুমি করেছেন বলেই জানান অভিনেত্রীর মা।

আরও পড়ুন: ঝালাক দিকলাজার স্টেজে এবার কিলি পলের সঙ্গে পা মেলালেন মাধুরী, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই ভিডিও

তবে ঊষসীর অভিনেত্রী হওয়ার পিছনে তার মায়ের সাপোর্ট ই সব চেয়ে বেশি জানান অভিনেত্রী। ঊষসীর হাবভাব দেখে তার মা ছোটবেলা তেই বুঝে গেছিলেন যে ঊষসী অভিনেত্রী হতে চান। ছোটো বেলা থেকেই তার মা তাকে উপযুক্ত শিক্ষা দিয়েছেন। নায়িকাদের শিক্ষাগত যোগ্যতার কথা বলে বলে তাকে পড়াশুনা শেখানো হতো। এমনকি ছোটো থেকেই তার খাওয়া দাওয়ার উপর বিশেষ নজর দিয়েছিলেন তার মা।

মা উশাসির সবচেয়ে ভালো বন্ধু। মায়ের সাথে সব কথা শেয়ার করেন। মা বাবার একমাত্র সন্তান বলে তিনি খুবই আদরের। মা বাবার খুব যত্ন নেন। উসাসির মা রচনা ব্যানার্জি কে অভিনেত্রীর জন্য যোগ্য পাত্র খোঁজার দায়িত্ব দেন।

আরও পড়ুন: রাস্তার পাশের ঝুপড়িতে দাঁড়িয়ে জামা কাপড় ইস্ত্রি করছেন আমাদের জুন আন্টি! “আমার জীবনের স্বপ্ন ছিল ইস্ত্রি করার, আপনারা সবাই মিলে এখানে ইস্ত্রি করতে দেবেন” – বলেন উষসী চক্রবর্তী, ভাইরাল ভিডিও

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment