Gold ₹144,750/10g
Silver ₹242.25/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 29°C
5 July 2026

রাস্তার পাশের ঝুপড়িতে দাঁড়িয়ে জামা কাপড় ইস্ত্রি করছেন আমাদের জুন আন্টি! “আমার জীবনের স্বপ্ন ছিল ইস্ত্রি করার, আপনারা সবাই মিলে এখানে ইস্ত্রি করতে দেবেন” – বলেন উষসী চক্রবর্তী, ভাইরাল ভিডিও

রাস্তার পাশের ঝুপড়িতে দাঁড়িয়ে জামা কাপড় ইস্ত্রি করছেন আমাদের জুন আন্টি! “আমার জীবনের স্বপ্ন ছিল ইস্ত্রি করার, আপনারা সবাই মিলে এখানে ইস্ত্রি করতে দেবেন” – বলেন উষসী চক্রবর্তী, ভাইরাল ভিডিও

সম্প্রতি আমাদের সকলের প্রিয় জুন আন্টিকে দেখা গেল রাস্তার ধারে ঝুপড়িতে দাঁড়িয়ে স্ত্রী করতে। এই ভিডিওতে অভিনেত্রীর পরনে ছিল একটি সাদা কালো ড্রেস আর ঠোঁটে ডার্ক লিপস্টিক। কিন্তু অভিনেত্রী এত সেজেগুজে কিন্তু কোন শুটিং ফ্লোরে নয়। তাঁকে দেখতে পাওয়া গেল রাস্তার ধারের এক ঝুপড়িতে। অভিনেত্রীর অনুরাগীরাও সব সময় মুখিয়ে থাকেন অভিনেত্রীর লাইফের বিভিন্ন আপডেট জানতে। মূলত সেই কারণেই অভিনেত্রী নিজেও সোশ্যাল মিডিয়ায় বেশ একটিভ। তাই তিনি যাই করেন তাই একটি ছোট্ট ভিডিও বানিয়ে পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়।

সম্প্রতি সোশ্যাল মিডিয়া শেয়ার করা ভিডিওতে অভিনেত্রীকে বলতে শোনা যাচ্ছে, “আমার জীবনের স্বপ্ন ছিল ইস্ত্রি করার…আপনারা সবাই এখানে জামা কাপড় ইস্ত্রি করতে দেবেন”। তবে ভিডিও দেখে স্পষ্ট বোঝা যাচ্ছিল যে অভিনেত্রী ভিডিও শুরু হওয়ার পরেই ইস্ত্রি তুলে নিয়ে জামাকাপড় ইস্ত্রি করলেন। কিন্তু সাথে সাথেই আবার হাতে ছ্যাকা লেগে ইস্ত্রি ছেড়ে দেন অভিনেত্রী। আর সাথে সাথে চিৎকার করে বলে ওঠেন “বাবা গো, বন্ধ কর”। এতেই হেসে উঠেছেন সোশ্যাল মিডিয়ার নেটিজেনদের একাংশ।

এই ভিডিও শেয়ার করে অভিনেত্রী ক্যাপশনে লিখেছেন, “সানডে এস ফানডে”। অল্প কিছুক্ষণ সময়ের মধ্যেই প্রচুর মানুষ ভিডিওটি লাইক করেছেন। একজন খিল্লি করে লিখেছেন, “এটা কারোর স্বপ্ন হতে পারে আপনাকে প্রথম দেখলাম”। আরেকজন লেখেন, “আমি অবশ্যই আপনার পাশে আছি, এবার থেকে আমার সব জামাকাপড় আপনার কাছে দেবো ইস্ত্রি করতে”।

আরও পড়ুন: নিজেকে গান্ধীজি এবং যীশু খ্রীষ্টের সঙ্গে তুলনা! সংবাদমাধ্যমে নিজেকে ভগবানের সঙ্গে তুলনা করে নেটিজেনদের সমালোচনার শিকার হলেন অভিনেত্রী রাখি সাওয়ান্ত

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment