স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক শ্রীময়ীর জন্য মানুষের কাছে জনপ্রিয়তা পেয়েছিলেন জুন আন্টি অর্থাৎ উষসী চক্রবর্তী। শ্রীময়ীতে তার খল নায়িকার অভিনয় দেখে মানুষে তাকে যেমন গালমন্দ করতে ছাড়তেন না ঠিক তেমনি তার অভিনয়ের জন্য মুগ্ধ হয়েছিলেন সকলে। সম্প্রতি এই অভিনেত্রী সোশ্যাল মিডিয়ায় যোগাসন করে ভাইরাল হলেন।
কথাতে আছে স্বাস্থ্যই হল মূল সম্পদ। এই পৃথিবীতে সুস্থ ভাবে বাঁচতে গেলে আমাদের শরীরকে সবসময়ই ভালো রাখতে হবে। তাই সব কিছুর আগে দরকার স্বাস্থ্য সচেতনা। সেলিব্রেটি রা সবসময়ই স্বাস্থ্য সচেতন। তারা যে স্বাস্থ্য সচেতন তা তাদের কাজের মাধ্যমেই বোঝা যায়। আর এই বিষয়ে যে অভিনেত্রীর নাম সব থেকে আগে আসে তিনি হলেন উষসী চক্রবর্তী। পর্দায় তিনি যতই খলনায়িকার পাঠ করুক না কেন বাস্তবে কিন্তু তিনি একজন পজিটিভ মানুষ।
কমলা রঙের ব্রা কাটিং টপ ও কালো প্যান্টের ভিডিও পোস্ট করে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলেন এই অভিনেত্রী। ওই ভিডিওতে অভিনেত্রীকে দেখা যাচ্ছে ফ্লোরে বসেই তাকে ‛ভূমাসন’ করতে। স্পষ্ট দেখা যাচ্ছে যে তিনি কত সহজ ভাবে যোগাসনটি করে ফেলছেন। এ থেকে বোঝা যায় যে তিনি নিয়মিত যোগ আসন প্র্যাকটিস করেন। এই ভিডিওটি পোস্ট করতে গিয়ে অভিনেত্রী ক্যাপশনে লিখেছেন যে, ‛আমার শরীরের স্বাধীনতা এবং চলাফেরার স্বাধীনতা উপভোগ করছি’।
আরও পড়ুন: শুনতে পান না কানে, ঠোঁট পড়ে কথা বোঝেন, এদিকে যাত্রী হয়েও প্লেন উড়ালো তিতলি
কয়েক মাস আগে নিজের জন্মদিন পালন করার জন্য কলকাতা থেকে গোয়ায় পাড়ি দিয়েছিলেন অভিনেত্রী উষসী চক্রবর্তী। তবে তিনি সেখানে একা যাননি সঙ্গে ছিলেন তার কয়েকজন বন্ধু। তবে সেখানে অভিনেত্রীর কোনো বিশেষ বন্ধু ছিল কিনা সে বিষয়ে এখনো জানা যায়নি। সেখান থেকেই জন্মদিন সেলিব্রেটের নানান ছবি পোস্ট করেন সোশ্যাল মিডিয়াতে।
View this post on Instagram
আরও পড়ুন: ইন্ডিয়ান ওয়ান্ডার ওম্যান হতে চান তাপসী পান্নু, প্রকাশ করলেন মনের সুপ্ত ইচ্ছা




