সদ্যই সাত পাকে বাঁধা পড়েছেন আদিত্য নারায়ণ। এবার বিয়ের পর্ব চুকিয়েই স্ত্রী শ্বেতা আগরওয়ালের সঙ্গে মধুচন্দ্রিমায় গেলেন জম্মু কাশ্মীর। ইতিমধ্যেই সেই ছবিও শেয়ার করে ফেলেছেন আদিত্য নারায়ণ। নিজের সোশ্যাল হ্যান্ডেলে নতুন ছবি দিয়ে আদিত্য ক্যাপশানে লেখেন “স্বর্গ নেমে এসেছে পৃথিবীতে, এটাই অতুলনীয় ভারত”।
চলতি মাসের ১ তারিখে মুম্বইয়ের জুহুর ইসকন মন্দিরে পরিবারের উপস্থিতিতে বান্ধবী শ্বেতা আগরওয়ালের সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন আদিত্য নারায়ণ। টানা দশ বছরের সম্পর্ক এদিন পরিণতি পায়। মাঝখানে অবশ্য নেহা কক্কর এবং আদিত্যকে নিয়ে নানা কথা শোনা গিয়েছিল। শোনা গিয়েছিলো তারা জমিয়ে প্রেম করছেন।
View this post on Instagram
আরও পড়ুন: জন্মদিনে ছেলে সহজের সাথে পুরী পাড়ি দিলেন প্রিয়াঙ্কা, রইল ছবি
তাদের মধ্যে বিয়ে হওয়ার কথাও প্রকাশ্যে এসেছিল। কিন্তু পরে শোনা যায় এসব নিছকই গুজব ছিলো, তারা দুজনই খুব ভালো বন্ধু। বাকি যা রটেছে সবটাই মিথ্যে। এমনকি এই সব ঘটনাকে মিথ্যে প্রমাণ করেন নেহা কক্কর। কিছু দিন আগেই ধুমধাম করে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন নেহা। আর তার এক মাস পরেই বিবাহ বন্ধনে আবদ্ধ হন আদিত্য এবং শ্বেতা। এবার চুকিয়ে মনের আনন্দে দুই প্রেমিক যুগল ভূস্বর্গে ভালোই দিন কাটাচ্ছেন।




