প্রবল বৃষ্টিতে বন্যা পরিস্থিতি, ভূমিধসের মতো প্রাকৃতিক বিপর্যয়ে বেহাল এবং ভয়াবহ পরিস্থিতি উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকায়। দার্জিলিং, ডুয়ার্স-সহ উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকায় দুর্ভোগে পড়েছেন মানুষ।
আরও পড়ুন: অনুব্রত মন্ডল ব্যস্ত নিজের কালী পুজো নিয়ে, কী চাইবেন কালী ঠাকুরের কাছে? দেখুন ভিডিও
পরিস্থিতি খতিয়ে দেখতে সোমবারই উত্তরবঙ্গে পৌঁছেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার মিরিকে যান রাজ্যের মমতা বন্দ্যোপাধ্যায়। ক্ষতিগ্রস্ত এলাকাগুলি পরিদর্শনের পাশাপাশি ক্ষতিগ্রস্ত দুধিয়া ব্রিজও দেখতে যান মমতা।
মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, মিরিকের দুধিয়ায় আগামী ১৫ দিনের মধ্যে একটি অস্থায়ী সেতু তৈরি করে দেওয়া হবে। এর ফলে আপাতত যোগাযোগ ব্যবস্থা ফের চালু করা হবে।
প্রশাসনিক আধিকারিকেরা জানিয়েছিলেন, অস্থায়ী সেতু তৈরি করতে সময় লাগবে অন্তত এক মাস।মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে সেই সময়সীমা কমিয়ে আনা হয়।
মুখমন্ত্রী জানিয়েছেন, অস্থায়ী সেতুর পাশাপাশি এরটি স্থায়ী সেতু তৈরির কাজও শুরু হবে। যার জন্য সময় লাগবে প্রায় ১ বছর। মিরিকের দুধিয়ার ত্রাণশিবিরে পৌঁছে সেখানকার মানুষজনের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী। দুর্গতরা যতদিন না নিজেদের ঘরে ফিরতে পারছেন ততদিন কমিউনিটি কিচেন চালানোর নির্দেশ দেওয়া হয়েছে।




