Gold ₹143,800/10g
Silver ₹240.66/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 36°C
16 June 2026

দত্তক নিয়েছেন পুত্র সন্তান! দ্বিতীয়বার মা হলেন জনপ্রিয় গায়িকা জোজো, দাদাগিরির মঞ্চে এসে দ্বিতীয়বার মাম্মা হওয়ার অভিজ্ঞতা শেয়ার করলেন সকলের সঙ্গে, রইলো ভিডিও

দত্তক নিয়েছেন পুত্র সন্তান! দ্বিতীয়বার মা হলেন জনপ্রিয় গায়িকা জোজো, দাদাগিরির মঞ্চে এসে দ্বিতীয়বার মাম্মা হওয়ার অভিজ্ঞতা শেয়ার করলেন সকলের সঙ্গে, রইলো ভিডিও

জি বাংলায় শুরু হয়েছে বাংলার জনপ্রিয় রিয়েলিটি শো দাদাগিরি সিজন ৯। সম্প্রতি দাদাগিরির মঞ্চে হাজির হয়েছিলেন ৬ জন বিশিষ্ট তারকা। তাদের মধ্যে অন্যতম একজন ছিলেন জনপ্রিয় গায়িকা জোজো। ৯০ দশকের বাংলা ইন্ডাস্ট্রিকে একের পর এক হিট গান উপহার দিয়ে গিয়েছেন তিনি। তার গানের জাদুতে দর্শকেরা সকলেই মুগ্ধ। দাদাগিরির মঞ্চে এসে ঐদিন জোজো নিজের দ্বিতীয় সন্তানের কথা সকলকে জানালেন।

ঐদিন দাদাগিরির মঞ্চে এসে জোজো সকলকে জানালেন যে ২০১৯ সালে তিনি একজন পুত্রসন্তানকে দত্তক নিয়েছেন। বর্তমানে গায়িকার একজন ২৫ বছর বয়সী মেয়ে রয়েছে, তা সত্ত্বেও কেন তার এই দ্বিতীয় সন্তান দত্তক নেওয়ার সিদ্ধান্ত! তার গল্পই সকলের সঙ্গে ভাগ করে নেন তিনি। জোজো জানিয়েছেন অনেক বছর ধরেই একজন সন্তান দত্তক নেওয়ার ইচ্ছে ছিল তার। এমন অনেক সন্তান আছে যাদেরকে তাদের বাবা মায়েরা হাসপাতালে, রাস্তার ধারে ফেলে রেখে চলে যায়। পরে তাদের শিশু আশ্রম এ নিয়ে গিয়ে মানুষ করা হয় এবং সেখান থেকেই বহু মানুষ সন্তান দত্তক নেন সেরকমই এক ইচ্ছে ছিল কিন্তু তার মেয়ে বয়সে অনেক বড় হওয়ায় আইনত ভাবে তাকে কেউ সন্তান দত্তক দিচ্ছিলেন না। যার ফলে দীর্ঘ কয়েক বছর তার আশা অপূর্ন রয়ে গিয়েছিল। তবে অবশেষে তিনি তার এক কাছের বন্ধুর থেকে এক অনাথ বাচ্চার খোঁজ পান এবং অবশেষে তাকে নিজের পুত্র সন্তান হিসেবে দত্তক নেন।

চলতি বছর ডিসেম্বরে পুত্র সন্তানের বয়স দুই হবে। সন্তানের নাম রেখেছেন আদিত্য জে মুখোপাধ্যায়। জানা গিয়েছে যে সন্তানকে তিনি দত্তক নিয়েছেন তার মা সন্তান জন্ম দেওয়ার পরেই মারা যায়, সেই মহিলা ছিল একজন সিঙ্গেল মাদার ফলতো সে সন্তানের পিতা ছিল না এবং সেই মহিলার মাও ছিলেন বয়স্ক একজন মহিলা। যার ফলে তার পক্ষেও সন্তানকে মানুষ করা সম্ভব হয়ে ওঠেনি এরপরই কাছের বন্ধুর সূত্র ধরেই জোজো ওই সন্তানের খবর পান এবং অবশেষে ২০১৯ সালের সমস্ত নিয়মকানুন মেনে সেই সন্তানকে দত্তক নেন তিনি। জোজোর এই অভাবনীয় ভাবনার কথা শুনে দর্শকরা দারুণ খুশি হয়েছে সকলেই জোরেই কাজকে সম্মান জানিয়েছেন।

আরও পড়ুন: প্রতি মাসে মায়ের জন্য ৯৬ হাজার টাকা খরচ হতো সোহিনীর, ১৫ বছরে একদিনও ছুটি নেননি সোহিনী, তবুও শেষ লড়াই করেও মাকে বাঁচাতে পারেননি অভিনেত্রী, নায়িকার করুণ কাহিনী চোখ ভিজলো সকলের

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment