Gold ₹144,900/10g
Silver ₹242.53/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 28°C
12 July 2026

আদৃত এর দিন শেষ! এবারে বাংলার মেয়েদের মনে রাজত্ব করতে আসছে ‘উড়ন তুবড়ি’র স্বস্তিক ঘোষ, রইলো নায়কের আসল পরিচয়, মহিলা অনুরাগীদের মধ্যে বাঁধ ভাঙ্গা উচ্ছ্বাস

আদৃত এর দিন শেষ! এবারে বাংলার মেয়েদের মনে রাজত্ব করতে আসছে ‘উড়ন তুবড়ি’র স্বস্তিক ঘোষ, রইলো নায়কের আসল পরিচয়, মহিলা অনুরাগীদের মধ্যে বাঁধ ভাঙ্গা উচ্ছ্বাস

গত বছর থেকেই জি বাংলা ও স্টার জলসায় একের পর এক নতুন ধারাবাহিক শুরু হয়েছে। সম্প্রতি জি বাংলার পর্দায় আসতে চলেছে নতুন ধারাবাহিক উড়ন তুবড়ি। ইতিমধ্যেই আমরা ধারাবাহিকের প্রথম প্রমো ভিডিও দেখে নিয়েছি। মধ্যবিত্ত পরিবারের মা ও তিন মেয়েকে ঘিরেই এই ধারাবাহিকের গল্প দেখানো হবে। মা ও তিন মেয়ের ছোট্ট চপের দোকান সেই থেকেই তাদের সংসার খরচ চলে। অনেক নেটিজেনদের দাবি এই ধারাবাহিক নাকি স্টার জলসার গাঁটছড়া ধারাবাহিকে নকল করছে।

ইতিমধ্যেই জি বাংলার কয়েকটি ধারাবাহিকের সময় পরিবর্তন করা হয়েছে যেমন নতুন ধারাবাহিক লক্ষ্মী কাকিমা সুপারস্টার এর জন্য সময় পরিবর্তন করা হয়েছে অপরাজিতা অপুর। এবারে আসতে চলেছে আরো নতুন ধারাবাহিক তবে নতুন ধারাবাহিকের সময় বা কবে থেকে শুরু হবে তা এখনো জানা যায়নি।

আরও পড়ুন: লন্ডনের রাস্তায় বাদশার গানে নাচলেন বাঙালি অভিনেত্রী দেবলীনা কুমার, সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল হলো ভিডিও

ধারাবাহিকের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করতে দেখা যাবে অভিনেত্রী সোহিনী বন্দ্যোপাধ্যায় কে। তিনি এই ধারাবাহিকের তুবড়ি র ভূমিকায় অভিনয় করবেন। আর নায়কের ভূমিকায় অভিনয় করবেন জনপ্রিয় মডেল স্বস্তিক ঘোষ। দীর্ঘদিন পর জি বাংলার এই ধারাবাহিকের হাত ধরে টেলিভিশনের ছোটো পর্দায় ফিরছেন তিনি। এর আগে তিনি স্টার জলসার দুগ্গা দুগ্গা ধারাবাহিকে অভিনয় করেছেন। মাঝে ধারাবাহিক থেকে বেশ কয়েকদিনের জন্য বিরতি নিয়েছিলেন।

আরও পড়ুন: নিজে হাতে ছেলের জন্য কেক তৈরি করলেন নুসরত জাহান! নিজের হাতে আম কেক বানালেন নুসরাত জাহান, কার জন্য এত খাটলেন অভিনেত্রী? তুমুল ভাইরাল ভিডিও

নেটিজেনরা অনেকেই মনে করছেন এবারে আদৃত এর সঙ্গে টেক্কা দিতেই স্বস্তিক আসছে। নিজের হ্যান্ডসম ড্যাশিং লুক নিয়ে এবারে মেয়েদের মনে রাজত্ব চালাতে আসছে স্বস্তিক।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment