মধুমিতা সরকার বর্তমানে টেলি ইন্ডাস্ট্রির একজন অন্যতম মুখ। সিরিয়ালের হাত ধরে বেশ কয়েক বছর আগে অভিনয় জগতে পা রাখেন মধুমিতা। বেশ কয়েকটি জনপ্রিয় সিরিয়ালের পাশাপাশি মধুমিতা এখন চুটিয়ে অভিনয় করছে বড় পর্দায়। এর আগে কেয়ার করিনা, বোঝে না সে বোঝে না সিরিয়ালে সবার নজর কাড়ে মধুমিতা। সিরিয়ালের মাঝে মাঝে বিজ্ঞাপন এবং বহু ফটোশুটেও তিনি এখন সমান তালে তাল মেলাচ্ছেন।
কয়েক মাস আগেই অর্জুন এর সাথে বড় পর্দায়ও কাজ করেছেন মধুমিতা ছবির নাম লভ আজ কাল পরশু। কিন্তু এবার আরো একবার অন্য স্বাদের গল্প নিয়ে বড় পর্দায় আসছে মধুমিতা সরকার। সম্প্রতি তার আপকামিং ছবির পোষ্টার প্রকাশ্যে এসেছে। ছবির নাম “চিনি”। বড়দিনে আসতে চলেছে মধুমিতার এই নতুন ছবি। যেখানে মধুমিতার সাথে স্ক্রিন শেয়ার করেছেন অপরাজিতা আঢ্য। মায়ের চরিত্রে অভিনয় করেছেন অপরাজিতা আঢ্য এবং মেয়ের চরিত্রে মধুমিতা সরকার।
আরও পড়ুন: জানেন কী? সিনেমার পাশাপাশি দেহ ব্যবসায়ে জড়িত এই কয়েকজন ভারতীয় নায়িকা
View this post on Instagram
এই ছবিতে মধুমিতা এবং অপরাজিতার পাশাপাশি রয়েছেন সৌরভ দাস, অলিভিয়া সরকার। পোস্টারে দেখা গিয়েছে একটি নীল রঙের শাড়িতে বসে আছে অপরাজিরা এবং হট প্যান্ট ও হল্টার নেক টপে বসে রয়েছে মধুমিতা। মা মেয়ের একটি গল্প নিয়ে বড়দিনে দর্শকদের মন ভোলাতে আসছে “চিনি”। ছবির পরিচালক মৈনাক ভৌমিক, ক্যাপশানে লেখা রয়েছে “মা-মেয়ের সম্পর্ক তো চিনির মত মিষ্টি, তাই না!” ছবি ছাড়াও মাঝে মাঝেই নিজের ইন্সটাগ্রামে বেশ বোল্ড ছবি পোস্ট করেন মধুমিতা। মাঝে মাঝেই ধরা দেন লাস্যময়ী লুকে। যার থেকে নজর সরানো মুশকিলই নয় একেবারে নামুমকিন।




