Gold ₹146,550/10g
Silver ₹245.30/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 26°C
22 July 2026

চরিত্রে খ্যাঁচা হলেও মনটা নরম উচ্ছে বাবুর, শুটিং সেটেই জুনিয়রের পায়ে প্রণাম আদৃতের, রইল ভিডিও

চরিত্রে খ্যাঁচা হলেও মনটা নরম উচ্ছে বাবুর, শুটিং সেটেই জুনিয়রের পায়ে প্রণাম আদৃতের, রইল ভিডিও

বর্তমানকালে জি বাংলার সবচেয়ে জনপ্রিয় সিরিয়াল হল মিঠাই। মিঠাই সিরিয়ালটি ২০২১ সালের ৪ জানুয়ারি শুরু হয়। সুখ দুঃখের মুহূর্তের সাথে একান্নবর্তী পরিবারের গল্প নিয়ে তৈরি হয় এই সিরিয়ালটি। একান্নবর্তী পরিবারের গল্প নিয়ে শুরু হওয়ার জন্যই হয়তো এই সিরিয়ালটি মানুষের মনে এত সুন্দর দাগ কেটে গেছে।‌ কারণ এই রকম সুন্দর পরিবার হয়তো এখন আর দেখা যায় না। তাই মিঠাই এর গল্প দেখে প্রতিটি মানুষ নিজের পরিবারকে অনুভব করতে পারে। এই সিরিয়ালে মূল চরিত্র মিঠাইয়ে পাঠ করছেন সৌমিতৃষ্ণা কুন্ডু। আর উচ্ছেবাবুর চরিত্রে পাঠ করছে আদৃত রায়। উচ্ছে বাবু মানুষটি খেঁচা হলেও তার কিন্তু মনুষ্যত্ববোধ আছে।

বাস্তব জীবনে উচ্ছেবাবু অর্থাৎ আদৃত রায় একজন ভালো মানুষ। তার ভক্তরা বহুবার তার সাথে দেখা করতে গেছে লক্ষ্মী স্টুডিওতে। দেখা করার পর ভক্তরা বলেছেন যে আদৃত রায় নিহংকারী একজন মানুষ। তার মধ্যে যে কোনো অহংকার নেই সেটা বোঝা গিয়েছিল প্রথমবার যখন তিনি তার জন্মদিনে স্টুডিওর দরজা ভক্তদের জন্য খোলা রেখেছিলেন। সেখানে পরপর কেক কাটেন এবং ভক্তদের আনা পায়েস তিনি খেয়েছিলেন। এছাড়াও লক্ষ্মী ষ্টুডিওতে তার সাথে দেখা করতে আসেন শত শত ভক্তরা। তাদের সাথেও এই নায়ক সেলফি তোলেন।

সম্প্রতি যে ভিডিওটি ভাইরাল হয়েছে ওই ভিডিওতে দেখা যাচ্ছে শুটিং সেটে একজন মানুষ যিনি কোনো ক্রু মেম্বার হবেন তিনি হেঁটে আসছিলেন আর উল্টো দিক থেকে আসছিল আদৃত। হঠাৎ করেই এই অভিনেতা বসে পড়ে ওই ক্রু মেম্বারের পায়ে প্রণাম করেন। ওই ক্রু মেম্বারটি চমকে যান। এই ভিডিওটি দেখার পর সোশ্যাল মিডিয়া বাসিরা আদৃত রায়ের প্রশংসায় ভরিয়েছেন।

আরও পড়ুন: ‘ঠোঁটে ঠোঁট রাখলেন দেব-শুভশ্রী, ঘুম উড়লো অনুগামীদের’! সামনে এল সেই প্রেমের ঝলক, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment