Take a fresh look at your lifestyle.

‘ঠোঁটে ঠোঁট রাখলেন দেব-শুভশ্রী, ঘুম উড়লো অনুগামীদের’! সামনে এল সেই প্রেমের ঝলক, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও

একসময় টলিউডের অন্যতম জনপ্রিয় জুটি ছিলেন সুপারস্টার দেব এবং অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী। ‘পরান যায় জ্বলিয়া রে’ থেকে শুরু করে ‘চ্যালেঞ্জে’র মত সিনেমায় একসঙ্গে কাজ করে দর্শকদের মন জয় করে নিতে সক্ষম হয়েছিলেন তারা। বড় পর্দায় তাদের একসঙ্গে দেখার জন্য তাই অধীর আগ্রহে উদগ্রীব হয়ে থাকতেন অনুগামীরা। কিন্তু এরপর একসময় ব্যক্তিগত জীবনের তিক্ত সম্পর্কের কারণে বড়পর্দাতেও কাজ করা একসঙ্গে বন্ধ করে দেন দেব এবং শুভশ্রী।

তবে শেষ তারা কাজ করেছিলেন ‘ধূমকেতু’ নামের একটি সিনেমায়। কিন্তু বিভিন্ন কারণবশত সেই সিনেমাটির মুক্তি বারবারই পিছিয়ে যাচ্ছিল। তাই অনুগামীরা যখন সিনেমাটি দেখার আশা প্রায় ছেড়ে দিয়েছিলেন ঠিক তখনই এবার সিনেমা মুক্তি নিয়ে সুখবর শোনালেন স্বয়ং সিনেমাটির প্রযোজক। প্রসঙ্গত সামনেই মুক্তি পেতে চলেছে দেব এবং রুক্মিণী মৈত্র অভিনীত ‘কিশমিশ’ সিনেমাটি।

জানা গিয়েছে দেব শুভশ্রীর ‘ধূমকেতু’ তারপরেই মুক্তি পাবে বড় পর্দায়। পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত এই সিনেমাটি দেখার জন্য দারুন উম্মাদনা তৈরি হয়েছিল অনুগামীদের মধ্যে। কারণে এই সিনেমায় প্রস্থেটিক মেকাপ এর সাহায্যে বয়স্ক একটি চরিত্রে দেখতে পাবেন অনুগামীরা দেবকে।

তবে একাধিকবার বিভিন্ন কারণে সিনেমা মুক্তি পিছিয়ে যাওয়ায় তারা ভেবেছিলেন হয়তো সিনেমা হলে প্রকাশ হতে পারবেনা সিনেমাটি।তবে এবার সিনেমাটির প্রযোজকরা রানা সরকার জানিয়েছেন খুব শীঘ্রই মুক্তি পেতে চলেছে ‘ধূমকেতু’। বলাই বাহুল্য এই খবরে দারুণ খুশি হয়েছেন অনুগামীরা।

Comments are closed.