Gold ₹146,700/10g
Silver ₹245.51/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 26°C
24 July 2026

মুখ‍্যমন্ত্রীর কড়া বার্তার পর কলকাতার সমস্ত রুফ টপ রেস্তরাঁ বন্ধ করার নির্দেশ দিল পুরসভা

মুখ‍্যমন্ত্রীর কড়া বার্তার পর কলকাতার সমস্ত রুফ টপ রেস্তরাঁ বন্ধ করার নির্দেশ দিল পুরসভা

একের পর এক অগ্নিকাণ্ডের জেরে কলকাতায় বন্ধ হচ্ছে ৮৩ রুফ টপ রেস্তরাঁ।
কলকাতা পুলিশের পক্ষ থেকে কলকাতা পুরসভাকে এই নামের তালিকা পাঠানো হয়েছে। তারপরই জারি হয়েছে নোটিস। নিয়ম না মানলে বার-রেস্তরাঁ-ক্যাফেগুলি ভেঙে দেওয়া হবে বলে জানিয়েছে কলকাতা পুরসভা।
সম্প্রতি বড়বাজারের মেছুয়ার হোটেলে মর্মান্তিক অগ্নিকাণ্ডের পরই মুখ‌্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দেন, শহরের কোনও ছাদ ব‌্যবসা করা যাবে না। কলকাতার মেয়র ফিরহাদ হাকিমও পরে জানান, ছাদ,সিঁড়ি আটকে ব‌্যবসা করা যাবে না।
এরপর শহরজুড়ে যৌথ অভিযান চালিয়ে ৮৩টি বহুতলকে চিহ্নিত করে কলকাতা পুলিশ ও কলকাতা পুরসভা।

আরও পড়ুন: বৃহস্পতিবার কলকাতায় নামবে বৃষ্টি, সপ্তাহ শেষে জেলাগুলিতে বজ্র-বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal