Gold ₹143,950/10g
Silver ₹240.94/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 29°C
25 June 2026

‘কালি কালি রাত মে’ গানটি সিদ্ধার্থের কণ্ঠে শুনে ফিদা নেটনাগরিকরা, মেকআপ রুমে মাইক নিয়ে দুর্দান্ত গান গাইলেন আদৃত, তুমুল পরিমানে ভাইরাল ভিডিও

‘কালি কালি রাত মে’ গানটি সিদ্ধার্থের কণ্ঠে শুনে ফিদা নেটনাগরিকরা, মেকআপ রুমে মাইক নিয়ে দুর্দান্ত গান গাইলেন আদৃত, তুমুল পরিমানে ভাইরাল ভিডিও

বিনোদন জগতের তারকাদের নিয়ে সাধারনের কৌতুহলের শেষ নেই। অনস্ক্রিনের পাশাপাশি অফস্ক্রিন তারা কি করেন তা দেখতে আগ্রহী তারা। সম্প্রতি মিঠাই ধারাবাহিকের মেকাপ রুমের একটি ছোট্ট দৃশ্য ভেসে উঠেছে সোশ্যাল মিডিয়ার পাতায়। যা এই মুহূর্তে নেটিজেনদের মাঝে তুমুল ভাইরাল।

বর্তমানে আদৃত রায় ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা। বড়পর্দা দিয়ে নিজের অভিনয় জীবন শুরু করলেও মিঠাই ধারাবাহিকের সিদ্ধার্থের চরিত্র তাকে দর্শকদের মাঝে জনপ্রিয়তার অন্য চূড়ায় পৌঁছে দিয়েছে। শুরুর দিন থেকে ‘মিঠাই’ টিআরপির দৌড়ে হোক কিংবা মানুষের পছন্দের তালিকায় হোক, এক নম্বরেই রয়েছে। এই ধারাবাহিকে শুরু থেকেই তার অভিনয় নজর কেড়েছে দর্শকদের। উচ্ছেবাবু এখন সকলের নয়নের মণি। ধারাবাহিকে তার সাথে মিঠাইয়ের অর্থাৎ ছোটপর্দার অভিনেত্রী সৌমিতৃষা কুণ্ডুর রসায়ন পছন্দ দর্শকদেরও। তাদের একসাথে দেখতে পছন্দ করেন দর্শকরা।

তবে একজন ভালো অভিনেতা হওয়ার পাশাপাশি তিনি যে একজন ভালো গায়কও, তা আলাদাভাবে বলার প্রয়োজন নেই একথা জানান সকলেই। মাঝেমাঝেই নেটদুনিয়ায় তার গানের টুকরো টুকরো ভিডিও ভাইরাল হয়। সম্প্রতি অভিনেতা নিজেই শেয়ার করে নিলেন নিজের গান গাওয়ার একটি ভিডিও, যা দেখে উচ্ছ্বসিত তার অনুরাগীরা। মিঠাইয়ের সেটেই শুটিংয়ের ফাঁকে মেকাপরুমে চরিত্রের সাজেই একটি হিন্দি গান গাইলেন আদৃত। ‘সম্প্রতি কালি কালি রাত মে’ গানটি গেয়ে নেটিজেনদের মাঝে আবারও তুমুল চর্চিত হলেন পর্দার সিদ্ধার্থ। নিজের অফিশিয়াল ফেইসবুক পেজ থেকে শেয়ার করে নিয়েছেন ভিডিওটি। ভিডিওটি ভাইরাল হতেই প্রশংসায় ভরিয়েছেন তার অনুরাগীরা।

আরও পড়ুন: ‘পিলু ভুলে গেছে তার দাদুর হাঁটুর অপারেশনের জন্য সে সুর মন্ডলে এসেছিল’- এই পোষ্ট দেখে পোষ্ট দাতাকে ধুয়ে দিলো নেটিজেন!‘পর্ব না দেখেই ট্রোল করছেন’, ভাইরাল পোস্ট

শুটিংয়ের ফাঁকে মেকাপরুমে তারা নিজেদের কিভাবে মনোরঞ্জন করেন সেই দৃশ্যই তুলে ধরেছেন অভিনেতা। ক্যামেরায় দেখা গিয়েছে ধ্রুব সরকারকে। এছাড়াও সম্ভবত একজন মেকাপম্যান ছিলেন। ক্যামেরার পিছনে সম্ভবত পর্দার রাজিব, রাতুল ও স্যান্ডি ছিল, তা অবশ্য গলার আওয়াজ শুনে আন্দাজ করা হয়েছে। সম্প্রতি এই ভিডিওটি দেখে মজা পেয়েছেন নেটিজেনরা। টুকরো টুকরো এমন অফস্ক্রিন ভিডিও দেখতে পছন্দ করেন তারা। উল্লেখ্য, অভিনেতা বড়পর্দায় নিজের অভিনীত ছবিতেও প্লেব্যাক করেছেন। বড়পর্দায় একাধিক জনপ্রিয় ছবিতে অভিনয় করেছেন তিনি।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment