Gold ₹143,400/10g
Silver ₹239.98/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 30°C
29 June 2026

পাহাড়ে ঘুরতে গিয়ে অঙ্কুশ-ঐন্দ্রিলা গা ভাসালেন ট্রেন্ডে, বাদশাহের ‘জুগনু’ গানে নাচলেন দুজনে, তুমুল ভাইরাল ভিডিও

পাহাড়ে ঘুরতে গিয়ে অঙ্কুশ-ঐন্দ্রিলা গা ভাসালেন ট্রেন্ডে, বাদশাহের ‘জুগনু’ গানে নাচলেন দুজনে, তুমুল ভাইরাল ভিডিও

টলিউডের অন্যতম হাই ভোল্টেজ জুটি অঙ্কুশ-ঐন্দ্রিলা। তাদের প্রেম ইন্ডাস্ট্রির ওপেন সিক্রেট। তাদের দুজনকে নিয়ে মিডিয়াতে চর্চা চলে প্রতিনিয়ত। গত বছরের মাঝামাঝি সময় থেকে বারবার শোনা যাচ্ছিল তাদের বিয়ের কথা। কিন্তু এক সাক্ষাৎকারে তারা স্পষ্টভাবে জানিয়ে দেন এখনই তারা বিয়ে করছেন না। আপাতত নিজেদের কাজ নিয়েই ব্যস্ত থাকতে চান এই তারকা জুটি। সম্প্রতি একসাথে পাহাড়ে ঘুরতে গিয়েছেন অঙ্কুশ হাজরা ও ঐন্দ্রিলা সেন। সেখানে গিয়েই ট্রেন্ডে গা ভাসালেন এই তারকা জুটি। বলিউডের বাদশাহের ‘জুগনু’ গানে নেচে রিল ভিডিও বানালেন তারা।

অঙ্কুশ হাজরা টলিউড ইন্ডাস্ট্রির অন্যতম প্রথম সারির অভিনেতা। অনেক পরিশ্রমের পর আজ তিনি আজকের জায়গায় এসে পৌঁছেছেন। তার সাথে ঐন্দ্রিলার সম্পর্ক দীর্ঘদিনের। বেশিরভাগ জায়গায় তাদের দেখা মেলে একইসাথে। গত বছরই বন্ধু পূজা ব্যানার্জীর বিয়েতে একসাথে দেখা গিয়েছিল এই তারকা জুটিকে। ছোটপর্দা দিয়ে শুরু করলেও বর্তমানে বড়পর্দায় পা রেখেছেন ঐন্দ্রিলা সেন। সেটাও অঙ্কুশ হাজরার হাত ধরেই। ‘ম্যাজিক’ ছবিতে অঙ্কুশের বিপরীতে দেখা গিয়েছে তাকে।

অভিনেত্রীর অতিরিক্ত ওজনের জন্য বারবার নেটদুনিয়ায় কটাক্ষের শিকার হতে হয়েছে ঐন্দ্রিলাকে। লকডাউনে অনেকটাই ওয়েট পুট-অন করেছিলেন অভিনেত্রী। তবে বর্তমানে নিয়মিত শরীর চর্চার মাধ্যমে নিজের শরীরের অতিরিক্ত মেদ ঝরিয়ে ফেলেছেন। তার জন্য প্রেমিক অঙ্কুশ হাজরা তার আগেকার ছবি ও বর্তমান ছবি শেয়ার করে তার প্রশংসায় পঞ্চমুখ হয়েছিলেন সোশ্যাল মিডিয়ার পাতায়।

আরও পড়ুন: ‘পয়সার জন্য মান-সম্মান সব জলাঞ্জলি দিয়েছে’! বিমল পানমশলার বিজ্ঞাপন দিয়ে তুমুল সমালোচনার সম্মুখীন খিলাড়ি অক্ষয় কুমার, ধিক্কার ভক্তদের

সম্প্রতি পাহাড়ে ঘুরতে গিয়েছেন এই তারকা জুটি। সেখানে গিয়ে নিজেদের রিসর্টের সামনের লনে সোশ্যাল মিডিয়ার ট্রেন্ডিং গান ‘জুগনু’তে নেচে রিল ভিডিও বানিয়েছেন দুজনেই। বাদশাহের কন্ঠে এই গান বিপুল জনপ্রিয়তা পেয়েছে দর্শকদের মাঝে। সেই গান ট্রেন্ডিংও হয়েছে সোশ্যাল মিডিয়ায়। আর সেই ট্রেন্ডেই গা ভাসিয়েছেন অঙ্কুশ-ঐন্দ্রিলা। খোলা আকাশের নীচে পাহাড়কে সাক্ষী রেখে দুজনেই আলাদা আলাদাভাবে বানালেন এই রিল ভিডিও। সেই ভিডিওগুলি নেটমাধ্যমে শেয়ার হওয়ার পর ভাইরাল হতে বিশেষ সময় লাগেনি। এই তারকা জুটির অনুরাগীরাও বেশ পছন্দ করেছেন ভিডিও দুটি।

 

View this post on Instagram

 

A post shared by Oindrila Sen (@love_oindrila)

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment