Gold ₹143,800/10g
Silver ₹240.66/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 28°C
24 June 2026

ষষ্ঠী, সপ্তমী নির্বিঘ্নে কাটার পর ফের নবমী থেকে বৃষ্টির পূর্বাভাস, মণ্ডপে মণ্ডপে জনজোয়ার

ষষ্ঠী, সপ্তমী নির্বিঘ্নে কাটার পর ফের নবমী থেকে বৃষ্টির পূর্বাভাস, মণ্ডপে মণ্ডপে জনজোয়ার

পুজোর আগের সপ্তাহে তুমুল বৃষ্টিতে জলমগ্ন হয়েছিল কলকাতা। শহরের কিছু অংশে তিন-চার দিন জল জমে থাকায় দুর্ভোগে পড়তে হয়েছে সাধারণ মানুষকে। তবে পুজোর প্রথম দু’দিন মোটামুটি নির্বিঘ্নে কেটেছে। এরপরও রয়েছে নতুন একটি নিম্নচাপের ভ্রুকুটি।
আবহাওয়া দপ্তর জানিয়েছে নবমী নাগাদ তার প্রভাবে কলকাতা সহ দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়বে এবং ঝোড়ো হাওয়া বইতে পারে। আগেভাগেই সতর্ক থাকছে কলকাতা পুরসভা।
বৃষ্টির সময় বা জল জমলে রাস্তায় রাস্তায় ম্যানহোল, গালিপিট খুলে পরিষ্কার করার জন্য মোতায়েন থাকছেন প্রায় ২০০ জন ফিল্ড কর্মী। পুরসভার নিকাশি বিভাগ জানিয়েছে শহরের দু’টি গুরুত্বপূর্ণ আন্ডারপাসের (কাঁকুড়গাছি এবং উল্টোডাঙা) জন্য আলাদা করে ২০ জনের একটি টিম প্রস্তুত থাকবে।
পুরসভার বক্তব্য, মাত্রাতিরিক্ত বৃষ্টি হলে জল জমতে পারে। বিশেষ করে যদি জোয়ারের সময় লকগেট বন্ধ থাকে এবং তখনই ঝেঁপে বৃষ্টি চলে, সেক্ষেত্রে রাস্তায় জল জমতে বাধ্য। সেই জমা জল কত তাড়াতাড়ি নামানো যায়, সেটাই লক্ষ্য থাকবে। শহরের ৮৬টি পাম্পিং স্টেশন চালু থাকবে।

আরও পড়ুন: Corona: রাজ্যে স্ক্রিনিং টেস্ট ৬ লক্ষ মানুষের, হোম কোয়ারেন্টিনে ২৭ হাজার, জানাল স্বাস্থ্য দফতর

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal