Gold ₹146,700/10g
Silver ₹245.51/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 30°C
25 July 2026

মা মারা যাওয়ার পর মিঠাইকে আগলে রেখে মিঠাইকে শাড়ির কুচি ঠিক করে দিচ্ছে সিড! শাড়ির কুচি ঠিক করে দিয়ে আদর্শ বর সিদ্ধার্থ, তুমুল ভাইরাল ছবি

মা মারা যাওয়ার পর মিঠাইকে আগলে রেখে মিঠাইকে শাড়ির কুচি ঠিক করে দিচ্ছে সিড! শাড়ির কুচি ঠিক করে দিয়ে আদর্শ বর সিদ্ধার্থ, তুমুল ভাইরাল ছবি

মিঠাই এর তুলকালাম তিন দিন পর্বে একের পর এক টুইস্ট দেখা যাচ্ছে। সম্প্রতি মিঠাই তার একমাত্র ভরসা তার মাকে হারিয়েছে। মাকে হারিয়ে একেবারে ভেঙে পড়েছে সে, শোকে পাথর হয়ে গিয়েছে একেবারে। মিঠাই এর মায়ের মৃত্যুর খবর শুনে নিজের অফিসে সমস্ত কাজ ফেলে রেখে মিঠাই সামলাতে সিদ্ধার্থ চলে আসে। এই পর্বে আমরা ইতিমধ্যেই দেখেছি যেখানে সিদ্ধার্থ মিঠাই কে সামলানোর জন্য নিজের অফিস ছেড়ে চলে আসে। একেবারে আদর্শ স্বামীর মতোই কাজ করেছে সে। যে সিদ্ধার্থ আগে পরিবারের কারও সঙ্গেই যোগাযোগ রাখত না সেই মিঠাইয়ের ভালবাসার ছোঁয়ায় একেবারে পাল্টে গিয়েছে।

সম্প্রতি ধারাবাহিকে দেখানো হচ্ছে যে মিঠাইয়ের এই অবস্থায় থেকে নিজের হাতে শাড়ি পরিয়ে দিয়েছে সিদ্ধার্থ। আর সিদ্ধার্থের এই পরিবর্তন দেখে একেবারে অবাক হয়ে মিঠাই ভক্তরা। নিজের মাকে হারিয়ে ফেলার পরও মিঠাই যে একেবারে একা হয়ে যায় নি সেটাই মিঠাই কে বারবার বোঝানোর চেষ্টা করে চলেছে সিদ্ধার্থ। মিঠাইয়ের এই অবস্থায় মিঠাই কে সামলাতে ব্যস্ত সে। মিঠাই যাতে ভালো থাকে সে সবরকম চেষ্টা করে চলেছে সিদ্ধার্থ। যা দেখে রীতিমত অবাক হয়ে গিয়েছে মোদক পরিবারের সকলে।

আর সিদ্ধার্থের এই পরিবর্তনে বেজায় খুশি মিঠাই ভক্তরাও। এই নতুন প্রোমো ভিডিও দেখে চোখে জল চলে এসেছিল দর্শকদেরও। তবে সিদ্ধার্থের মিঠাই এর এত যত্ন করে আগলে রাখা পর্ব দেখে দর্শকদের মুখেও হাসি ফুটেছে।

আরও পড়ুন: বিশেষ সম্মান প্রিয়া প্রকাশের

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment