Silver ₹74.52/g Kolkata 32°C 9 June 2026

সারার ইনস্টা স্টোরিতে কার ছবি? ফ্যান মহলে গুঞ্জনের সূচনা

সারার ইনস্টা স্টোরিতে কার ছবি? ফ্যান মহলে গুঞ্জনের সূচনা

দৈনন্দিন জীবনের বিভিন্ন কাজের পাশাপাশি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মেও ব্যাপকভাবে সক্রিয় বলিউড অভিনেত্রী সারা আলি খান। সোশ্যাল পেজে প্রতিনিয়ত চলে ছবি শেয়ারের ফোয়ারা। সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ছবি পোস্ট করে নেটিজেনদের দণ্ডের মুখে ফেলে দেন সইফ কন্যা।

ইনস্টাগ্রামের স্টোরিতে শেয়ার করা ছবিতে দেখা যাচ্ছে, একজন ব্যক্তি পিছন দিকে করে দাঁড়িয়ে আছেন, তাঁর মাথা ভর্তি ঝাঁকড়া চুল এবং ফিট ফিগার। পরনে লাল রঙের টি-শার্ট, যার ওপরে লেখা রয়েছে “ইগি” এবং “7”। ছবিতে জিআইএফ আকারের উঠে আসছে, “Guess who’s” ছবির নিচে লেখা “get it?” হঠাৎ এমন একটি স্টোরি সারার ফ্যানমহল ভ্যাবাচ্যাকা খেয়ে গিয়েছে।

Inline imageকিন্তু জানেন কি সেই ব্যক্তি কে? সারার ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করা সেই ব্যক্তি হলেন আসলে তাঁর ভাই ইব্রাহিম আলি খান। ইব্রাহিম আসলে একজন ক্রিকেট খেলোয়ার। তাই এমন একটি জার্সিতে দেখা যাচ্ছে তাঁকে। ভাই-বোনের সুসম্পর্কের সাক্ষী নেট দুনিয়া। প্রায়সই তাদের বিভিন্ন মজার মুহূর্ত ধরা পড়ে সারার ইনস্টাগ্রামে দেওয়ালে।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment

নিজস্ব প্রতিনিধি

দ্য বেঙ্গল স্টোরি সংবাদ বিভাগের নিজস্ব প্রতিনিধি দল। আমরা সর্বদা নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ খবর আপনাদের কাছে পৌঁছে দিতে দায়বদ্ধ।