Gold ₹143,800/10g
Silver ₹240.66/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 30°C
17 June 2026

সেকেন্ড হ্যান্ড গাড়ির পর এবার দারুণ দামি ফোন কিনে সকলকে চমকে দিলেন ভুবন বাদ্যকর! একটা গানেই বদলে গেছে ‘কাঁচা বাদাম’ কাকুর জীবন, রাতারাতি বড়লোক ভুবন বাবু!

সেকেন্ড হ্যান্ড গাড়ির পর এবার দারুণ দামি ফোন কিনে সকলকে চমকে দিলেন ভুবন বাদ্যকর! একটা গানেই বদলে গেছে ‘কাঁচা বাদাম’ কাকুর জীবন, রাতারাতি বড়লোক ভুবন বাবু!

কয়েক মাস আগে ‘কাঁচা বাদাম’ গানের মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল হয়েছিলেন বীরভূমের বাদাম বিক্রেতা ভুবন বাদ্যকর। একটি গানের মাধ্যমে বলা যেতে পারে বদলে গিয়েছে তার জীবন। প্রশাসনের থেকে সংবর্ধনা পাওয়া থেকে শুরু করে লক্ষাধিক টাকার চুক্তিপত্রে সই, সমস্তটাই তিনি লাভ করতে সক্ষম হয়েছেন ওই ভাইরাল গানের মাধ্যমে।

এবার দারুন দামি একটি ফোন কিনে নেটিজেনদের আবারো চমকে দিতে দেখা গেল সকলের প্রিয় বাদাম কাকুকে। প্রসঙ্গত কিছুদিন আগে একটি সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনে তা চালাতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়েছিলেন ভুবন বাদ্যকর। এরপর হাসপাতালে শুয়ে তিনি জানিয়েছিলেন আর কখনো গাড়ি চালানোর চেষ্টা করবেন না তিনি। পাশাপাশি সেই দুর্ঘটনা নিয়ে লেখা পরবর্তী গানের শুটিংয়ের জন্য ইতিমধ্যেই মুম্বাইতে পাড়ি দিয়েছিলেন বাদাম কাকু।

এবার জানা গেল প্রায় কুড়ি হাজার টাকার একটি স্মার্ট ফোন কিনে ফেলেছেন তিনি। বলাই বাহুল্য তিনি নিজে এ ব্যাপারে কোনো কথা না বললেও সোশ্যাল মিডিয়ার দৌলতে নেটিজেনদের জানতে দেরি হয়নি যে ওপো কোম্পানির একটি ফোন ব্যবহার করছেন ভুবন বাবু।

আরও পড়ুন: আজও শুভশ্রী তেই মজে রাজ! নায়িকা কিন্তু বাদ দিলেন না ইউভানকেও!

সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এদিন অনেকেই জানিয়েছেন ভুবন বাদ্যকরের এই সাফল্যে তারা দারুন খুশি হয়েছেন। পাশাপাশি অনুগামীদের অনেককেই আগামী জীবনের শুভেচ্ছা জানাতে দেখা গিয়েছে তাদের প্রিয় বাদাম কাকুর উদ্দেশ্যে।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment