বিভিন্ন জেলা ঘুরে রবিবার সন্ধ্যায় নিজের কেন্দ্রে প্রচার সারলেন মমতা বন্দ্যোপাধ্যায়
রবিবার থেকে পুরোদমে ভবানীপুর সহ কলকাতার কেন্দ্রগুলিতে প্রচার শুরু করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার নিজের কেন্দ্র ভবানীপুরে জনসংযোগ সারলেন তৃণমূল নেত্রী।
এদিন সন্ধ্যায় ৭০ নং ওয়ার্ড এলাকার উত্তম উদ্যানে বিভিন্ন সম্প্রদায়ের মানুষের সঙ্গে কথা বলেন তিনি। বার্তা দেন, সব সম্প্রদায়কে একজোট হয়ে বিজেপিকে হঠাতে হবে।
বাংলার এই মানুষের শক্তিকে ভয় পেয়েই কেন্দ্র বিভিন্ন এজেন্সি দিয়ে চাপ তৈরির চেষ্টা করছে বলে ফের অভিযোগ করেন তৃণমূল নেত্রী।
উত্তম উদ্যানে জমায়েত হওয়া ভোটারদের উদ্দেশে তিনি বলেন, বিজেপি ভয় পেয়েছে বলেই বাংলাকে টার্গেট করছে। এজেন্সি দিয়ে ভয় দেখাচ্ছে। সম্প্রতি দেবাশিস কুমার-সহ তৃণমূল ঘনিষ্ঠ একাধিক ব্যবসায়ীর বাড়ি, অফিসে ইডি এবং আয়কর দপ্তর হানা দিয়েছ।
মহিলা বিল সংশোধনী পাশ না হওয়ার প্রসঙ্গ তুলে বলেন, শুক্রবার যেভাবে সংসদে সবাই মিলে বিজেপিকে হারিয়েছে বিরোধীরা, সেভাবেই এই বিজেপিকে হারাতে হবে।

Comments are closed.