Gold ₹144,950/10g
Silver ₹242.62/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 27°C
11 July 2026

কালো লেদারের জামা পরে এবার ক্যামেরার সামনে ‘মিঠাই’য়ের ধারা ওরফে অভিনেত্রী অর্কজা আচার্য! নেটিজেনদের নজর কাড়লো তার বোল্ড হট লুক, ভাইরাল ভিডিও

কালো লেদারের জামা পরে এবার ক্যামেরার সামনে ‘মিঠাই’য়ের ধারা ওরফে অভিনেত্রী অর্কজা আচার্য! নেটিজেনদের নজর কাড়লো তার বোল্ড হট লুক, ভাইরাল ভিডিও

‘ওগো নিরুপমা’ ধারাবাহিকের মাধ্যমে অভিনেত্রী হিসেবে টলিউডে যাত্রা শুরু করেছিলেন টলিউড অভিনেত্রী অর্কজা আচার্য। এরপর জি বাংলার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক ‘মিঠাই’য়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করার সুযোগ মিলেছিল তার। তবে সবটা অবশ্য এতটা সোজা ছিল না। জি বাংলার জনপ্রিয় রিয়েলিটি শো ‘দিদি নাম্বার ওয়ান’ এর মঞ্চে হাজির হয়ে তার সংগ্রামের গল্প সকলের সঙ্গে ভাগ করে নিতে দেখা গিয়েছিল অভিনেত্রীকে।

তবে এই মুহূর্তে জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন অর্কজা। পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও দারুণ সক্রিয় অভিনেত্রী। মাঝেমধ্যেই নানান রকম রিল ভিডিও অনুগামীদের সঙ্গে ভাগ করে নিতে দেখা যায় তাকে। এবার তেমনই একটি ফটোশুটের ভিডিও অভিনেত্রী সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতেই মুহূর্তে তা ভাইরাল হল। প্রসঙ্গত এদিনের ভিডিও তাকে কালো রঙের চামড়ার পোশাক পরে দেখতে পেয়েছেন অনুগামীরা।

ক্যামেরার সামনে বলিউডি গানের তালে বিভিন্ন রকম পোজ দিতে দেখা গিয়েছে তাকে। বলাই বাহুল্য এদিন মুহূর্তে অনুগামীদের প্রশংসা বাক্য ভরে উঠেছে অভিনেত্রীর কমেন্ট বক্স। তবে তার মধ্যে নেটিজেনদের একটি অংশ অবশ্য জানিয়েছেন স্টাইলিশ জামা কাপড় নয় বরং সাদামাটা জামাকাপড়েই বেশি ভালো লাগে অর্কজাকে।

আরও পড়ুন: বিড়ি বাঁধতে বাঁধতেই দুর্দান্ত গান গাইলেন এক গরিব মহিলা, স্পষ্ট অভাবের ছাপ তবুও স্বপ্ন দেখা ছাড়েননি তিনি, ভাইরাল ভিডিও

তবে অভিনেত্রী কিন্তু নিত্য নতুন স্টাইল নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করতে বেশ পছন্দ করেন। যে কারণে ট্র্যাডিশনাল কিংবা ওয়েস্টার্ন, সব ধরনের পোশাকই পরতে দেখা যায় তাকে।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment