Gold ₹144,300/10g
Silver ₹241.53/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 31°C
8 July 2026

পরনে কালো রঙের শাড়ি পরে জমিয়ে নাচলেন ‘জুন আন্টি’ ঊষসী! ‘পরম সুন্দরী’ গানে উদ্দাম নাচ ঊষসীর, সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল ভিডিও

পরনে কালো রঙের শাড়ি পরে জমিয়ে নাচলেন ‘জুন আন্টি’ ঊষসী! ‘পরম সুন্দরী’ গানে উদ্দাম নাচ ঊষসীর, সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল ভিডিও

বর্তমানে বেশিরভাগ দর্শকের কাছে অভিনেত্রী উষসী চক্রবর্তী ‘জুন আন্টি’ নামে পরিচিত। স্টার জলসার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক ‘শ্রীময়ী’তে জুন গুহোর চরিত্রে অভিনয় করে এক বিশাল জনপ্রিয়তা অর্জন করেছেন তিনি। একজন শিক্ষিত অভিনেত্রী হওয়ার পাশাপাশি উষসী চক্রবর্তী সোশ্যাল মিডিয়াতেও বেশ সক্রিয়। সম্প্রতি ট্রেন্ডিং গান ‘পরম সুন্দরী’তে নেচে সেই ভিডিও শেয়ার করলেন তিনি।

সম্প্রতি জুন আন্টির তৈরি করা রিল ভিডিওটি ভাইরাল হয়েছে গোটা নেটদুনিয়ায়। এমন কোনো তারকা কিংবা নেটিজেন নেই যারা এই গানে ইনস্টাগ্রামে রিল ভিডিও বানাননি। সম্প্রতি সেই তালিকায় নিজের নাম যোগ করলেন উষসী চক্রবর্তীও। তার এই ভিডিওটি ভাইরাল হয়েছে তার সমস্ত অনুরাগীদের মধ্যে এবং সকল নেটিজেনদের মধ্যে।

ভাইরাল হওয়া ভিডিওতে অভিনেত্রী কালোর উপর গোল্ডেন প্রিন্টের শাড়ি ও স্লিভলেস ব্লাউজ পড়েছিলেন অভিনেত্রী। এই পোশাকে খোলা চুলে নিঃসন্দেহে অভিনেত্রীকে দারুন দেখাচ্ছিল। সম্প্রতি সেই ভিডিওই গোটা নেটদুনিয়ায় ভাইরাল। ভিডিওটি ভালো করে দেখলেই বোঝা যাবে এই ভিডিওটি অন্য কেউ একজন, সম্ভবত তার কোনো এক সহকর্মী তুলে দিয়েছেন। শুটিং সেটেই যে অভিনেত্রী এই ভিডিওটি তুলেছেন তা নিয়ে কোন সন্দেহ নেই।

আরও পড়ুন: দেবের কাছে হেরে ভূত সলমান খান! Zee5 ওটিটিতে এবার সলমন খানের ‘রাধে’কে হারালো দেবের ‘টনিক’! বড় ঘোষণা করলেন দেব

বড়পর্দার পাশাপাশি ছোটপর্দায় এবং ওয়েব প্ল্যাটফর্মেও কাজ করেছেন অভিনেত্রী। যেকোনো ধরনের চরিত্রে এবং যেকোন ধরনের সাজে মানানসই অভিনেত্রী। অভিনয়ের পাশাপাশি পড়াশোনা চালিয়ে গেছেন অভিনেত্রী। যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি’র ডিগ্রিও অর্জন করেছেন তিনি। লেখালেখির সঙ্গেও যুক্ত হয়েছেন উষসী। নিঃসন্দেহে তিনি যে একজন প্রতিভাশালী মানুষ তা মানতে আপত্তি নেই কারোরই।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment