Gold ₹146,550/10g
Silver ₹245.30/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 26°C
21 July 2026

দেবের কাছে হেরে ভূত সলমান খান! Zee5 ওটিটিতে এবার সলমন খানের ‘রাধে’কে হারালো দেবের ‘টনিক’! বড় ঘোষণা করলেন দেব

দেবের কাছে হেরে ভূত সলমান খান! Zee5 ওটিটিতে এবার সলমন খানের ‘রাধে’কে হারালো দেবের ‘টনিক’! বড় ঘোষণা করলেন দেব

গত বছরের শেষদিকে বড় পর্দায় মুক্তি পেয়েছিল টলিউড সুপারস্টার দেব অভিনীত ‘টনিক’ সিনেমাটি। যেখানে দীর্ঘদিন পরে দেবের সঙ্গে অভিনয় করতে দেখা গিয়েছিল প্রবীণ টলিউড অভিনেতা পরান বন্দ্যোপাধ্যায়কে। মুক্তির পরেই বাংলা সিনেমার দর্শকদের মন জয় করে নিতে সক্ষম হয়েছিল নতুন এই সিনেমাটি। এবার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ‘টনিক’ এর আরো একটি সাফল্যের কথা অনুগামীদের সঙ্গে ভাগ করে নিতে দেখা গেল অভিনেতা দেবকে।

এদিন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দর্শকদের সকলকে ধন্যবাদ জানিয়ে টলিউড সুপারস্টার দেব জানিয়েছেন সারা পৃথিবীতে সবথেকে বেশি বার দেখা ভারতীয় সিনেমার মধ্যে অন্যতম হয়ে উঠতে সক্ষম হয়েছে টনিক। জনপ্রিয় ওটিটি প্লাটফর্ম zee5 এ এই নতুন রেকর্ড তৈরি করতে সক্ষম হয়েছে এই জনপ্রিয় বাংলা সিনেমাটি। বলাই বাহুল্য এ খবর প্রকাশ্যে আসা মাত্রই বাংলা সিনেমার দর্শকদের উল্লাস প্রকাশ করতে দেখা গেছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে।

পাশাপাশি জানা গিয়েছে বলিউড অভিনেতা সলমন খান অভিনীত ‘রাধে’ সিনেমাটিকে হারিয়ে দিতে সক্ষম হয়েছে ‘টনিক’। কারণ এতদিন পর্যন্ত ‘রাধে’ তুমুল জনপ্রিয় ছিল zee5 ওটিটি প্লাটফর্মে। কিন্তু এদিন জানা গিয়েছে সবথেকে বেশি বার দেখা সিনেমা হিসেবে উঠে এসেছে টনিক এর নাম। বলাই বাহুল্য এ খবরে এদিন দারুণ খুশি হয়েছেন অভিনেতা দেবের ভক্তরা।

আরও পড়ুন: সরস্বতী পুজো করবেন যশ-নুসরত, সরস্বতী পুজোয় সোশ্যাল মিডিয়া সকল কে আমন্ত্রণ জানালেন নুসরাত এবং যশ, রইলো ভিডিও

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment