Gold ₹146,400/10g
Silver ₹245.00/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 31°C
18 July 2026

সেই যাদবপুর, ফের দায়ের হল র‍্যাগিংয়ের অভিযোগ; সরগরম বিশ্ববিদ্যালয়ে 

সেই যাদবপুর, ফের দায়ের হল র‍্যাগিংয়ের অভিযোগ; সরগরম বিশ্ববিদ্যালয়ে 

ফের র‍্যাগিংয়ের অভিযোগ নিয়ে সরগরম যাদবপুর বিশ্ববিদ্যালয়। নাম প্রকাশে অনিচ্ছুক স্নাতকত্তর বিভাগের এক পড়ুয়া বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে র‍্যাগিং-এর অভিযোগ দায়ের করেছে। বিশ্ববিদ্যালয়ের সিডি ব্লকের এক পড়ুয়া বিশ্ববিদ্যালয় ডিন অফ স্টুডেন্টস এর কাছে এই অভিযোগ করেছে বলে সূত্রের খবর। 

ওই পড়ুয়া জানিয়েছেন, তিনি দরকার হলে গোপনভাবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবেন। পড়ুয়ার অভিযোগ, তাঁর সঙ্গে বাজে ব্যবহার করা হচ্ছে। অকথ্য ভাষায় গালাগালি দিচ্ছে। 

কয়েক মাস আগেই র‍্যাগিংয়ের বলি হয়ে প্রাণ হারায় বাংলা বিভাগের প্রথম বর্ষের ছাত্র। সেই নিয়ে তুমুল হৈচৈ শুরু হয়েছিল। র‍্যাগিংয়ের অভিযোগ বর্তমান ও প্রাক্তন মিলিয়ে অনেকেই বর্তমানে হেফাজতে। ছাত্র মৃত্যু নিয়ে এখনও চাঞ্চল্য রয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। এর মধ্যেই ফের একবার নতুন অভিযোগ ঘিরে সোরগোল শুরু হয়ে গিয়েছে। 

আরও পড়ুন: Corona: মমতা ব্যানার্জির কবিতায় সুর দিলেন কবীর সুমন, গাইলেনও! শুনুন পুরো গান

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal