Silver ₹74.52/g Kolkata 32°C 10 June 2026

আজকের রাশিফল ৪ নভেম্বর ২০২০

আজকের রাশিফল ৪ নভেম্বর ২০২০

মেষ রাশি: মেষ রাশির জাতক জাতিকার সৃজনশীল কাজ কর্মে অগ্রগতি। শিল্পী কলাকুশলী ও নির্মাতারা নিজের কাজের জন্য প্রশংসিত হতে পারেন। আর্থিক ক্ষেত্রে আশানুরুপ অগ্রগতি হবে। জীবন সাথী ও সন্তানদের সাথে চলতে থাকা ভুল বোঝাবুঝির অবশান আশা করতে পারেন। প্রেমের ক্ষেত্রে ভুল বোঝাবুঝি কাটিয়ে ওঠা সম্ভব হবে।

বৃষ রাশি: বৃষ রাশির জাতক জাতিকার গৃহস্থালী জীবনে কিছু ভুল বুঝাবুঝির আশঙ্কা। মায়ের শরীর স্বাস্থ্য ভালো যাবে না। আত্মীয়দের কারো আচরনে কষ্ট পেতে পারেন। যানবাহন নিয়ে বিপাকে পড়ার আশঙ্কা। স্থাবর সম্পত্তি সংক্রান্ত কাজে অগ্রগতি আশা করা যায়। প্রত্যাশা পূরণে বন্ধুর সাহায্য পাওয়া যাবে। স্থাবর সম্পত্তি সংক্রান্ত জটিলতার সমাধান হতে পারে।

মিথুন রাশি: মিথুন রাশির জাতক জাতিকার দিনটি বৈদেশিক কাজের পক্ষে অনুকূল। আর্থিক দিক কিছুটা নাজুক থাকবে। ছোট ভাই বোনের সাথে চলতে থাকা মান অভিমানের অবশান প্রয়োজন। প্রকাশক সাংবাদিক ও মিডিয়াকর্মীরা পেশাগত কাজে জটিলতায় জড়িয়ে পড়তে পারেন। যে কোনো প্রকার আর্থিক লেনদেনে সতর্ক হতে হবে। গার্মেন্টস ও বস্ত্র ব্যবসায়ীদের আয়ের ক্ষেত্রে অগ্রগতি।

আরও পড়ুন: শুক্রবার দিনটি কেমন কাটবে আপনার? জানুন আজকের রাশিফল ১২ই মার্চ ২০২১

কর্কট রাশি: কর্কট রাশির জাতক জাতিকার দিনটি মিশ্র যাবে। শ্যালক শ্যালিকা ও দেবর ননদের বিয়ে শাদীর আলোচনায় অগ্রগতি। ব্যবসায়ীক বকেয়া আদায়ের সম্ভাবনা রয়েছে। সঞ্চয়ের প্রচেষ্টায় সফল হতে পারবেন। খুচারা ও পাইকারী ব্যবসা বাণিজ্যে সামান্ন আয়ের সুযোগ। বয়স্কদের শারীরিক ক্ষেত্রে জটিলতা ভোগাবে।

সিংহ রাশি: সিংহ রাশির জাতক জাতিকার দিনটি মিশ্র যাবে। বয়স্কদের হৃদ যন্ত্রর পীড়ায় ভোগান্তির আশঙ্কা। বৈরী আবহাওয়ার প্রভাব দেহে ও মনে পড়তে শুরু করবে। কর্মস্থলে কিছু বাড়তি দায়িত্ব নিয়ে ঝামেলায় পড়বেন। শরীরের প্রতি বিশেষ যত্ন নিতে হবে। সব জায়গায় নিজের শক্তি প্রয়োগ ঠিক নয়। বুদ্ধির দ্বারা কাজ উদ্ধারের চেষ্টা করুন।

কন্যা রাশি: কন্যা রাশির জাতক জাতিকার দিনটি বৈদেশিক কাজের জন্য অনুকূল। সাংসারিক ক্ষেত্রে ব্যয় বৃদ্ধি পাবে। পরিবহন ও ট্রাভেল এজেন্সী ব্যবসায় লাভের সুযোগ আসবে। সরকারি ট্যাক্স ও ভ্যাট সংক্রান্ত বিষয়ে জটিলতা দেখা দেবে। আইনগত জটিলতার অবশান আশা করা যায়। প্রবাসীদের কর্মস্থলে সাফল্য লাভের যোগ।

আরও পড়ুন: সোমবার দিনটি কেমন কাটবে আপনার? জানুন আজকের রাশিফল ১৪ ডিসেম্বর ২০২০

তুলা রাশি: তুলা রাশির জাতক জাতিকার দিনটি ভালো যাবে। ব্যবসায় বাড়তি আয় রোজগারের সুযোগ পাবেন। দালালি ব্যবসা বা কমিশন ব্যবসায়ীরা আশানুরুপ লাভবান হবেন। সৃজনশীল পেশাজীবী বা একক ব্যবসায়ীরা বকেয়া অর্থ আদায়ে সফল হতে পারবেন। সামগ্রীক আর্থিক অবস্থা বলবান হয়ে উঠবে। রাতে দূরে কোথাও যাত্রার সম্ভবনা রয়েছে।

বৃশ্চিক রাশি: বৃশ্চিক রাশির জাতক জাতিকার দিনটি কর্মস্থলে সাফল্য লাভের। হঠাৎ করেই কর্মস্থলে নুতন দায়িত্ব প্রাপ্তির যোগ। পদস্ত কর্মকর্তার সাহায্য আশা করতে পারেন। রাজনৈতিক নেতাকর্মীদের সময় তুলনামূলক ভালো যাবে। ব্যবসায়ীক কাজে বাধা বিপত্তির অবশান হতে থাকবে। বেকারদের চাকরি সংক্রান্ত তদবিরে অগ্রগতি।

ধনু রাশি: ধনু রাশির জাতক জাতিকার ভাগ্য সহায় হবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ভাল সংবাদ পেতে পারেন। জীবীকার তাগিদে বিদেশ যাত্রার ক্ষেত্রে চলতে থাকা অচলাবস্থা কাটিয়ে উঠা সম্ভব হবে। বৈদেশিক ব্যবসা বাণিজ্যের সাথে জড়িতদের আয় রোজগারে বাধা। ধর্মীয় বা আধ্যাত্মীক কোনো কাজে অংশ নিতে পারেন।

মকর রাশি: মকর রাশির জাতক জাতিকাদের দিনটি ঝামেলাপূর্ণ। কর্মস্থলে শত্রুতার শিকার হবেন। ব্যাংক খাতের কর্মকর্তা কর্মচারীদের আর্থিক অবস্থার উত্থান পতন হতে পারে। ঝুঁকি নিয়ে কোনো প্রকার বিনিয়োগ ভালো নয়। স্বাস্থ্য বিধি মেনে দূরের যাত্রা করুন। নিজের কোনো দূর্বলতা সহকর্মীদের কাছে প্রকাশ করতে যাবেন না।

কুম্ভ রাশি: কুম্ভের জাতক জাতিকার দিনটি শুভ সম্ভাবনাময়। জীবন সাথীর শরীর স্বাস্থ্য ভালো হয়ে উঠবে। ব্যবসায়ীক কার্যক্রমে বক্রী বুধের প্রভাব পড়তে শুরু করবে। অংশিদারী কাজে আশানুরুপ লাভের সম্ভাবনা। নবদম্পতিদের দাম্পত্য সুখ শান্তি ব্যহত হতে পারে। কারো সাথে তর্ক বিতর্কে না জড়ানোই উত্তম।

মীন রাশি: মীনের জাতক জাতিকার শরীর স্বাস্থ্য ভালো যাবে না। কর্মস্থলে সহকর্মী ও অধিনস্ত কর্মচারীদের উপর নির্ভরতা কমাতে চেষ্টা করুন। ঠান্ডা জনিত পীড়া বা পেটের পীড়ায় ভোগান্তির আশঙ্কা প্রবল। কর্মস্থলে কোনো মূল্যবান তথ্য হারিয়ে ফেলতে পারেন। অণৈতিক কাজকর্ম থেকে নিজেকে সরিয়ে রাখুন।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Horoscope