Gold ₹146,850/10g
Silver ₹245.79/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 27°C
24 July 2026

অক্ষয় কুমারের পৌষমাস সলমন খানের সর্বনাশ! ‘সূর্যবংশী’ পা রাখলো ১০০ কোটির ক্লাবে, ভাইজান ও অক্ষয় কুমারের দ্বৈরথে তোলপাড় সোশ্যাল মিডিয়ায়

অক্ষয় কুমারের পৌষমাস সলমন খানের সর্বনাশ! ‘সূর্যবংশী’ পা রাখলো ১০০ কোটির ক্লাবে, ভাইজান ও অক্ষয় কুমারের দ্বৈরথে তোলপাড় সোশ্যাল মিডিয়ায়

করোনা অতিমারির কারণে দীর্ঘদিন বন্ধ ছিল সিনেমা হল। যে কারণে আটকে ছিল বহু সিনেমার মুক্তি। তবে বর্তমানে পরিস্থিতি আগের থেকে একটু ঠিক হওয়ায় খুলে গিয়েছে সিনেমা হলগুলি। পাশাপাশি এক এক করে মুক্তি পাচ্ছে বড় বাজেটের সিনেমাও।

পুজো উপলক্ষে মুক্তি পেয়েছিল সলমন খান অভিনীত ‘রাধে’ এবং অক্ষয় কুমার অভিনীত ‘সূর্যবংশী’ সিনেমাটি। বলাই বাহুল্য ভাইজান এবং অক্ষয় কুমারের প্রতিদ্বন্দ্বিতায় কে জেতেন তা দেখতে উদগ্রীব ছিলেন বলিউড প্রেমীরা।

তবে বর্তমানে বক্স অফিসের হিসেব বলছে সলমন খানের থেকে অনেকটাই এগিয়ে রয়েছেন অক্ষয় কুমার, রণবীর সিং এবং অজয় দেবগন অভিনীত সূর্যবংশী সিনেমাটি। সূত্র অনুযায়ী, ইতিমধ্যেই 100 কোটির ব্যবসা সেরে ফেলেছে সূর্যবংশী। জানা গিয়েছে ছবি রিলিজের দিনেই ২৬.২৯ কোটি টাকার ব্যবসা করেছিল ‘সূর্যবংশী’। এরপর শনি ও রবিবার উইকেন্ডে ২৩.৮৫ ও ২৬.৯৪ কোটির ব্যবসা করেছে এই অ্যাকশন সিনেমাটি।

আরও পড়ুন: সোশ্যাল মিডিয়ায় উদ্দাম নাচ বাচ্চা মেয়ে ‘পটলকুমার গানওয়ালা’ খ্যাত অভিনেত্রী হিয়া দের! ‘পড়াশোনাটাও একটু করো’, কটাক্ষ নেটিজেনদের, তুমুল ভাইরাল ভিডিও

অপরদিকে সলমন খান অভিনীত ‘রাধে’ সিনেমাটি দর্শক টানতে চূড়ান্ত ব্যর্থ হয়েছে। ফলে বিশেষজ্ঞরা মনে করছেন ‘রাধে’ সুপার ফ্লপ হতে চলেছে। সামনেই সলমন খান অভিনীত ‘অন্তিম’ সিনেমাটির মুক্তি রয়েছে। তবে রাধের মতই এটিও ফ্লপ হতে পারে এমন আশঙ্কায় রয়েছেন ভাইজান এর অনুগামীরা। বলাই বাহুল্য সলমন এবং অক্ষয়ের প্রতিযোগিতায় বর্তমানে সরগরম হয়ে রয়েছে সোশ্যাল মিডিয়া।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment