Gold ₹144,950/10g
Silver ₹242.57/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 27°C
8 July 2026

সোশ্যাল মিডিয়ায় উদ্দাম নাচ বাচ্চা মেয়ে ‘পটলকুমার গানওয়ালা’ খ্যাত অভিনেত্রী হিয়া দের! ‘পড়াশোনাটাও একটু করো’, কটাক্ষ নেটিজেনদের, তুমুল ভাইরাল ভিডিও

সোশ্যাল মিডিয়ায় উদ্দাম নাচ বাচ্চা মেয়ে ‘পটলকুমার গানওয়ালা’ খ্যাত অভিনেত্রী হিয়া দের! ‘পড়াশোনাটাও একটু করো’, কটাক্ষ নেটিজেনদের, তুমুল ভাইরাল ভিডিও

স্টার জলসার ধারাবাহিক ‘পটল কুমার গানওয়ালা’ দিয়ে টলিউডে নিজের নাম প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছিলেন শিশুশিল্পী হিয়া দে। তারপর বেশ কিছুদিন ছোটপর্দা থেকে দূরে থাকলেও সম্প্রতি মুক্তি পেয়েছে তার বড় পর্দার সিনেমা ‘নির্ভয়া’। পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও ব্যাপক জনপ্রিয় এই কিশোরী অভিনেত্রী। তবে এবার সোশ্যাল মিডিয়াতে একটি নাচের কারণে বেশ সমালোচনার সম্মুখীন হতে হলো ‘পটল কুমার গানওয়ালা’ খ্যাত অভিনেত্রীকে।

প্রসঙ্গত হিয়াকে মাঝেমধ্যেই অনুগামীদের সঙ্গে নিজের ব্যক্তিগত জীবনের নানান মুহূর্তের ছবি এবং ভিডিও শেয়ার করে নিতে দেখা যায়। পাশাপাশি তার সোশ্যাল মিডিয়া একাউন্ট জুড়ে রয়েছে বিভিন্ন মিউজিক রিল ভিডিও যা পোস্ট করতে দেখা যায় অভিনেত্রীকে। এবারও তেমনই এক বলিউডি গানে পা মিলিয়ে ছিলেন অভিনেত্রী। কিন্তু তারপরই নেটিজেনদের একটি বড় অংশের থেকে কটাক্ষ ধেয়ে আসে তার দিকে।

কারণ নেটিজেনদের একটি বড় অংশ মনে করছেন পড়াশোনা করার বয়সে হিয়ার এই ধরনের অত্যধিক সোশ্যাল মিডিয়ার সক্রিয়তা মোটেও ভালো নয়। তাই কমেন্টের মাধ্যমে এদিন অনেকেই তাকে সোশ্যাল মিডিয়া ছেড়ে পড়াশোনা করার উপদেশ দিয়েছেন।

আরও পড়ুন: ‘করবা চৌথে যারা উপোস করেন, তাঁদের নিয়ে মস্করা করবেন না’! সোশ্যাল মিডিয়ায় বার্তা দিলেন সুপারস্টার কঙ্গনা রানাউত, ইনস্টা স্টোরিতে আবেগঘন কঙ্গনা

বলাই বাহুল্য এই প্রথম নয় এর আগেও একাধিকবার ট্রোলের সম্মুখীন হতে হয়েছে এই কিশোরী অভিনেত্রীকে। তবে হিয়ার অনুগামীরা মনে করছেন প্রতিবারের মতো এবারও দারুন লেগেছে তাদের প্রিয় অভিনেত্রীকে মিউজিক রিল ভিডিওয়।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment