Gold ₹143,350/10g
Silver ₹239.92/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 29°C
22 June 2026

হেরে গেলেন অক্ষয়, রণবীর ও সলমন খান! ‘পুষ্পা’ সিনেমা দিয়ে বক্সঅফিস বাজিমাত করলেন অভিনেতা আল্লু অর্জুন, সালমান অক্ষয় সবাই ফেল করলো

হেরে গেলেন অক্ষয়, রণবীর ও সলমন খান! ‘পুষ্পা’ সিনেমা দিয়ে বক্সঅফিস বাজিমাত করলেন অভিনেতা আল্লু অর্জুন, সালমান অক্ষয় সবাই ফেল করলো

অভিনেতা আল্লু অর্জুন মূলত দক্ষিণ ভারতের সুপারস্টার হলেও গোটা ভারতে তার আধিপত্য রয়েছে। কারণ সিনেমা প্রেমী কোন ভারতীয় তাকে চেনেন না এমনটা প্রায় অসম্ভব। এবার আরো একবার তার অনুগামীরা বক্সঅফিসে নিজেদের প্রভাব সফলভাবে বিস্তার করলেন। পাশাপাশি তার কাছে হেরে গেলেন বলিউডের সলমন খান, অক্ষয় কুমারের মতো সুপারস্টার।

সম্প্রতি মুক্তি পেয়েছে আল্লু অর্জুন অভিনীত পুষ্পা সিনেমাটি। যেটি বক্সঅফিসে অসাধারণ ফলাফল করার পাশাপাশি ভেঙে দিয়েছে বহু রেকর্ড। শুধুমাত্র বলিউড সিনেমা নয় বরং সাফল্যের দিক থেকে হারিয়ে দিয়েছে হলিউডের সিনেমাকেও। প্রসঙ্গত কিছুদিন আগেই মুক্তি পেয়েছিল অক্ষয় কুমার, রণবীর সিং এবং অজয় দেবগন অভিনীত সূর্যবংশম সিনেমাটি। মুক্তির পাঁচ দিনের মধ্যেই ১০০ কোটির ক্লাবে নাম লিখেছিল সিনেমাটি।

তবে এবার সুপারস্টারদের জুটিকে হারিয়ে দিয়ে একা হাতে ছক্কা হাঁকালেন আল্লু অর্জুন। কারণ তার অভিনীত পুষ্পা সিনেমাটি মুক্তির দুদিনের মধ্যে পার করেছে ১০০ কোটির সীমা। পাশাপাশি জানা গিয়েছে হলিউড সিনেমা ‘স্পাইডার ম্যান’ও বক্স অফিস কালেকশনে হেরে গিয়েছে সুপারস্টার এই অভিনেতার কাছে।

আরও পড়ুন: স্ত্রীকে বাঁচাতে গিয়ে মৃত্যুর সঙ্গে লড়াই করছে সঞ্জয়, এত বড়লোক হয়েও চিকিৎসার টাকা নেই, ট্রোলের বন্যা নেটপাড়ায়! ‘সর্বজয়া’ ধারাবাহিকে এলো নতুন টুইস্ট

বলাই বাহুল্য প্রিয় অভিনেতার এই সাফল্যে উচ্ছ্বসিত আল্লু অর্জুন এর অনুগামীরা। আরো একবার প্রমান তিনি করে দিয়েছেন শুধুমাত্র দক্ষিণী ইন্ডাস্ট্রিতেই তিনি আটকে নেই বরং গোটা ভারতে রয়েছে তার অসাধারণ ফ্যান ফলোইং।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment