Gold ₹143,650/10g
Silver ₹240.40/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 29°C
1 July 2026

প্রায় ৯০ কোটি; ফলাফল যাই হোক, রোনাল্ডোদের বিরুদ্ধে খেলার জন্য রেকর্ড অর্থ পাচ্ছে PSG 

প্রায় ৯০ কোটি; ফলাফল যাই হোক, রোনাল্ডোদের বিরুদ্ধে খেলার জন্য রেকর্ড অর্থ পাচ্ছে PSG 

মেসি রোনাল্ডো দ্বৈরথ দেখতে টিকিটের দাম উঠেছে প্রায় ২৬ কোটি। এবার পিএসজি’র প্রাপ্তি নিয়েও ফের একবার শিরনামে সৌদির ক্লাবের সঙ্গে পিএসজি’র সৌজন্য ম্যাচ। জানা গিয়েছে, আল নাসের এবং আল হিলালের মিলিত একাদশের বিরুদ্ধে খেলার জন্য পিএসজি পাচ্ছে ৮৮ কোটি ৫৪ লক্ষ ৬০ হাজার টাকা। যা প্রকাশ্যে আসার পর ফের একবার এই হাইভোল্টেজ ম্যাচ নিয়ে চর্চা শুরু হয়েছে। 

আরও পড়ুন: মোহনবাগান একাডেমির প্রাক্তন ফুটবলারকে দলে নিল ইস্টবেঙ্গল

বৃহস্পতিবার সৌদি আরবের রিয়াদের কিং ফাহদ স্টেডিয়ামের মেসি এমবাপেদের মুখোমুখি হবেন ক্রিসিয়ান রোনাল্ডো। রোনাল্ডোকে আল নাসেরের অধিনায়ক করা হয়েছে। সৌদির দুই প্রথম সারির ক্লাব আল নাসের এবং আল হিলালের খেলোয়াড় নিয়ে একটি টিম তৈরি হয়েছে। যার অধিনায়ক রোনাল্ডো। অন্যদিকে পিএসজির জার্সিতে মাঠে দেখা যাবে মেসি এমবাপেদের। এশিয়ায় পাড়ি দেওয়ার পর রোনাল্ডোর এটাই প্রথম ম্যাচ। তার ওপরে প্রতিপক্ষে মেসি এমবাপেরা। যার ফলে সব মিলিয়ে সৌজন্য ম্যাচ হলেও তা নিয়ে ফুটবল প্রেমীদের উৎসাহ তুঙ্গে। 

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Sports