Gold ₹146,400/10g
Silver ₹245.00/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 30°C
19 July 2026

করণ জোহারের হাত ধরে রুপোলি পর্দায় ফের জুটি বাধঁতে চলেছে আলিয়া-রণবীর

করণ জোহারের হাত ধরে রুপোলি পর্দায় ফের জুটি বাধঁতে চলেছে আলিয়া-রণবীর

আগের ছবির মতই নিখাদ প্রেমের গল্প নিয়ে আসছে রানবির সিং এবং আলিয়া ভাট্ট। ২০১৯ এ মুক্তিপ্রাপ্ত, অস্কার মনোনীত ছবি ‘গাল্লি বয়’ পর পরিচালনা করণ জোহারের হাত ধরে জুটির রসায়নকে ফের রুপোলি পর্দায় ফিরিয়ে আনতে চলেছে আলিয়া-রণবীর। শোনা যাচ্ছে এই ছবিটি মূল বিষয়বস্তু প্রেম কেন্দ্রিক।

এর আগে করণ পরিচালিত “স্টুডেন্ট অফ দ্যা ইয়ার” ছবিতে আলিয়া কাজ করলেও এই প্রথমবার রণবীর ও করণ একসঙ্গে কাজ করতে চলেছেন। নতুন ছবির শুটিং এখনো শুরু না হলেও বলিউড সূত্রে জানা যাচ্ছে এই বছরের মাঝামাঝি সময় অথবা শেষের দিকে শুটিং শুরু হতে পারে। তবে ছবি সংক্রান্ত বিস্তারিত বিষয় নিয়ে এখনো মুখ খোলেনি টিম।

২০১৬ র “অ্যা দিল হে মুশকিল” ছবির পর প্রায় পাঁচ বছর পর রুপোলি পর্দায় ছবি পরিচালনা করতে চলেছেন করণ জোহার। তবে একেবারেই কাজ থেকে নিজেকে স্থগিত রাখেনি ওটিটি প্লাটফর্মে দুটি ছবির পরিচালনা করেছেন তিনি। অন্যদিকে নতুন বছর শুরুর সঙ্গে সঙ্গে করণ জোহারের পরবর্তী ছবি “তখত” কথা ঘোষিত হয়েছে।

আরও পড়ুন: রাইফেল দিয়ে ভেঙে দিয়েছিলেন ডোনা গাঙ্গুলীর বাড়ির কাঁচ! ‘দাদাগিরি’র মঞ্চে নিজের পুরোনো কাণ্ডের কথা স্বীকার করলেন সৌরভ গাঙ্গুলী, ভাইরাল ভিডিও

এ বছরে রণবীরের ঝুলিতে রয়েছে উইলিয়াম শেক্সপিয়ারের নাটক “দ্যা কমেডি অফ এরর”-এর অনুকরণে তৈরি রোহিত শেট্টি পরিচালিত ছবি “সার্কাস”, কবীর খানের ছবি “৮৩”। কবীর খানের ছবির মাধ্যমে রণবীর-দীপিকার অফস্ক্রিন প্রেম অনস্ক্রিনে জুটি বাঁধতে চলেছে।

অন্যদিকে আলিয়া ভাট্টর বেশ কয়েকটি ছবি মুক্তির অপেক্ষায়… সঞ্জয় লীলা বানশালী পরিচালিত “গাঙ্গুবাই কঠিয়াওয়াড়ি”, অয়ন মুখার্জি পরিচালিত “ব্রহ্মাস্ত্র”।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment