Gold ₹1,44,850/10g
Silver ₹242.50/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 31°C
1 July 2026

‘ফাঁস হলো রাহুলের সব জারিজুরি, বিনীতা নয় দ্যুতিকেই বিয়ে করতে হবে রাহুলের, জানিয়ে দিল ঋদ্ধি’! ‘গাঁটছড়া’র নতুন পর্ব ঘিরে তুমুল উত্তেজনা সোশ্যাল মিডিয়ায়, তুমুল ভাইরাল ভিডিও

‘ফাঁস হলো রাহুলের সব জারিজুরি, বিনীতা নয় দ্যুতিকেই বিয়ে করতে হবে রাহুলের, জানিয়ে দিল ঋদ্ধি’! ‘গাঁটছড়া’র নতুন পর্ব ঘিরে তুমুল উত্তেজনা সোশ্যাল মিডিয়ায়, তুমুল ভাইরাল ভিডিও

সম্প্রতি টিআরপি তালিকার শীর্ষস্থানটি জি বাংলার ‘মিঠাই’ এর কাছ থেকে ছিনিয়ে নিয়ে বাংলা সেরা ধারাবাহিক হিসেবে নিজের নাম প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছে স্টার জলসার নতুন ধারাবাহিক ‘গাঁটছড়া’। সোলাঙ্কি রায় অভিনীত এই ধারাবাহিক ইতিমধ্যেই মন জয় করে নিয়েছে দর্শকদের।

পাশাপাশি এই ধারাবাহিকের নেতিবাচক চরিত্রে রাহুলকে দারুণ পছন্দ হয়েছে ‘গাঁটছড়া’র অনুগামীদের। তাই ধারাবাহিকের গল্প অনুযায়ী তারা চাইছিলেন এবার যেন ফাঁস হয়ে যায় রাহুলের সমস্ত ষড়যন্ত্র। তবে এতদিন পর্যন্ত ধারাবাহিকের নায়িকা খড়ি বারংবার চাওয়া সত্ত্বেও খুলতে পারছিলনা রাহুলের মুখোশম তবে ধারাবাহিক নতুন প্রোমো দেখে দারুণ খুশি হয়েছেন দর্শকরা।

কারণ এতদিন তারা দাবি করছিলেন যেন উচিত শাস্তি হয় ধারাবাহিকের নেতিবাচক চরিত্রে রাহুলের। এবার সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল হওয়া ধারাবাহিকের প্রোমো থেকে দেখা গেল যে খড়ি এবং ঋদ্ধির কাছে ফাঁস হয়ে গিয়েছে রাহুলের সমস্ত জারিজুরি। তাই দাদা হিসেবে ঋদ্ধি রাহুলকে জানিয়ে দিয়েছে বিনীতা নয় বরং তাকে বিয়ে করতে হবে আরেক নায়িকা দ্যুতিকেই।

আরও পড়ুন: ৩৯ বছরে বয়সে প্রথমবার মা হচ্ছেন, ‘বেবি বাম্প’-এর ছবি পোস্ট করলেন অনিতা হাসানন্দানি

পাশাপাশি বিনীতা এবং দ্যুতিকে একসঙ্গে দেখে যারপরনাই চমকে গিয়েছে রাহুল। বলাই বাহুল্য এই দৃশ্য দেখে দারুণ খুশি হয়েছেন নেটিজেনরা। তারা জানিয়েছেন আরো আগেই রাহুল এর সমস্ত কুকীর্তি ফাঁস করে দেওয়া উচিত ছিল খড়ির।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment