Gold ₹146,550/10g
Silver ₹245.30/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 28°C
21 July 2026

সুপারস্টার আলিয়াকে বিয়ে করছেন না রণবীর কাপুর! আলিয়া ভাটকে বিয়ে করার প্রসঙ্গ এড়িয়ে গেলেন অভিনেতা, ছবির প্রচারে এসে মুখ খুললেন রণবীর কাপুর, তুমুল ভাইরাল ভিডিও

সুপারস্টার আলিয়াকে বিয়ে করছেন না রণবীর কাপুর! আলিয়া ভাটকে বিয়ে করার প্রসঙ্গ এড়িয়ে গেলেন অভিনেতা, ছবির প্রচারে এসে মুখ খুললেন রণবীর কাপুর, তুমুল ভাইরাল ভিডিও

ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশলের বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হওয়ার পর থেকেই বলিউডের অন্যতম জনপ্রিয় তারকা জুটি আলিয়া ভাট ও রণবীর কাপুরের বিয়ে নিয়ে জল্পনা শুরু হয়ে গিয়েছে মিডিয়াতে। তাদের বিয়ে নিয়ে জল্পনা চলছে অনেকদিন ধরেই। সম্প্রতি আসন্ন ছবি ‘ব্রহ্মাস্ত্র’এর মোশান পোস্টার মুক্তির অনুষ্ঠানে নিজেদের বিয়ে নিয়ে মুখ খুললেন রণবীর কাপুর।

সম্প্রতি বলিউডের বিগ বাজেটের ছবি ‘ব্রহ্মাস্ত্র’এর ছবির মোশন পোস্টার মুক্তি পেয়েছে। অবশেষে এই দীর্ঘ প্রতীক্ষিত ছবির পোস্টার সামনে এলো সকলের। এই ছবিতে জুটি বেঁধেছেন আলিয়া ভাট ও রণবীর কাপুর। রিয়েল লাইফ জুটিকে এবার দেখা যাবে রিল লাইফে। এই খবর সামনে আসার পর থেকেই উচ্ছ্বসিত ছিলেন এই দুই অভিনেতা অভিনেত্রীর অনুরাগীরা। সম্প্রতি এই মোশান পোস্টার মুক্তির অনুষ্ঠানেই নিজের বিয়ে নিয়ে মুখ খুললেন অভিনেতা।

সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে রণবীর কাপুর ও আলিয়া ভাট স্টেজে দাঁড়িয়ে রয়েছেন সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। এই পরিস্থিতিতে যখন তাদের দিকে সাংবাদিকদের তরফ থেকে প্রশ্ন আসে তারা বিয়ে কবে করছেন? তার উত্তর মজার ছলেই এড়িয়ে গিয়েছেন অভিনেতা, তা ভিডিও দেখেই স্পষ্ট।

আরও পড়ুন: সুশান্তের মৃত্যু দিবসে অভিনেতাকে নিয়ে মিমের ছড়াছড়ি স্যোশাল মিডিয়ায়

তবে সাংবাদিকদের এই প্রশ্ন শুনে রীতিমতো হেসে ফেলেন। কিন্তু সেইসময় অভিনেতা একেবারেই সিরিয়াস হাবভাব নিয়েই দাঁড়িয়েছিলেন। এরপরই অভিনেতা আলিয়া ভাটের দিকে তাকিয়ে তাকে জিজ্ঞাসা করেন তাদের বিয়ে কবে? সেইসময় অভিনেত্রী রণবীরের প্রশ্ন শুনে রীতিমতো হকচকিয়ে গিয়েছিলেন। তবে পরক্ষনেই তিনি অভিনেত্রীকে আশ্বস্ত করেন তার সাথে অভিনেতার বিয়ে নয়, তার সাথে আয়ানের। অভিনেতার এ ধরনের প্রতিক্রিয়া দেখে সকলেই হেসে ফেলেন। হাসি মজা করে হলেও তিনি যে প্রশ্নটা খুব সুন্দরভাবে এড়িয়ে গিয়েছেন, তা বুঝতে অসুবিধা হয়নি কারোরই।

তবে শোনা যাচ্ছে, ২০২২’এর ডিসেম্বরে কিংবা ২০২৩’এর জানুয়ারিতে গাঁটছড়া বাঁধতে পারেন এই তারকা জুটি। তবে নিজেদের বিয়ে বা সম্পর্ক নিয়ে এখনই কিছু বলতে নারাজ এই জুটি। তবে জানা গেছে, নিজেদের বিয়ে নিয়ে সবকিছু ঠিকঠাক করে ফেলেছেন এনারা। কথাও হয়ে গিয়েছে দুই পরিবারের মধ্যে। এখন তাদের অনুরাগীরা শুধু অপেক্ষায় রয়েছেন তাদের বিয়ের অফিশিয়াল ঘোষণা শোনার জন্য।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment