Gold ₹144,700/10g
Silver ₹242.20/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 33°C
13 June 2026

সুপারস্টার দেব-এর কাছে হেরে গেলো আল্লু অর্জুন! ৪২ দিন পরেও প্রত্যেকদিন হাউসফুল দেবের টনিক, বক্সঅফিসে টনিকের থেকে পিছিয়ে যাচ্ছে আল্লু অর্জুনের পুষ্পা, টনিক টেক্কা দিচ্ছে আল্লু অর্জুনের পুষ্পা কে

সুপারস্টার দেব-এর কাছে হেরে গেলো আল্লু অর্জুন! ৪২ দিন পরেও প্রত্যেকদিন হাউসফুল দেবের টনিক, বক্সঅফিসে টনিকের থেকে পিছিয়ে যাচ্ছে আল্লু অর্জুনের পুষ্পা, টনিক টেক্কা দিচ্ছে আল্লু অর্জুনের পুষ্পা কে

গত বছরই মুক্তি পেয়েছে ফিল্ম ইন্ডাস্ট্রির ২ ব্লকবাস্টার ছবি এক হল বাংলা টলিউড ইন্ডাস্ট্রি টনিক এবং অপরটি হল দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির ছবি পুষ্পা। দুটি ছবি ব্লকবাস্টার তবে পুষ্পা সারা ভারতবর্ষজুড়ে কোটি কোটি টাকার ব্যবসা করেছে ইতিমধ্যেই। যা বড় বড় বলিউডের ছবি কেও হার মানিয়ে দিয়েছে। কিন্তু অন্য রাজ্যে তুলনায় পশ্চিমবঙ্গের ছবিটা একটু অন্যরকম। বাংলা ছবি টনিক এখানে সেরা।

এই ছবিতে অভিনয় করতে দেখা গিয়েছে দেব, পরান বন্দ্যোপাধ্যায়, শকুন্তলা বড়ুয়া এছাড়াও পার্শ্বচরিত্রে আরো বিভিন্ন পরিচিত অভিনেতা অভিনেত্রীরা ছিলেন। অন্যদিকে পুষ্পা ছবিতে অভিনয় করেছেন দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রি সুপারস্টার আল্লু অর্জুন এবং জাতীয় ক্রাশ রেশমিকা মান্দানা।

২০২১ সালের ২৩শে ডিসেম্বর মুক্তি পেয়েছে বাংলার ছবি টনিক। তবে ছবি মুক্তির পর ৪২ দিন কেটে গিয়েছে এখনো পর্যন্ত টনিক ছবিটি হাউসফুল যাচ্ছে বলেই শোনা গিয়েছে। এমনকি সূত্রের খবরে জানা গেছে রবিবার পর্যন্ত নন্দন সিনেমা হলে হাউসফুল ছবি ছিল টনিক। আর সেই সমস্ত দর্শকদেরই ধন্যবাদ জানাতে সেইদিন নন্দনে উপস্থিত ছিলেন স্বয়ং দেব। বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে যেন এক জাদুর মত কাজ করেছে দেবের টনিক ছবি। দেব যেন মানুষের মধ্যে টনিকের মতো কাজ করেছে।

আরও পড়ুন: ‘কাঁচা বাদাম’ এর দিন শেষ! এবার সুন্দরী মেয়ের সাথে ‘কাঁচা পেয়ারা’ গান নিয়ে এলো এক চাচা, সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল হলো পেয়ারা চাচার গান, জোর টক্কর ‘কাঁচা বাদামে’র সঙ্গে

আল্লু আর্যুন অভিনীত পুষ্পা ছবির সঙ্গে সমানে সমানে টক্কর দিচ্ছে দেবের টনিক। অন্তত আমাদের বাংলায় সেই চিত্রটি স্পষ্ট। করোনা পরিস্থিতিতেও মানুষ টনিক ছবি দেখতে যাচ্ছে। হল হাউসফুল থাকছে প্রায় প্রতিদিনই। আমরা সকলেই জানি বর্তমানে দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির ছবি সারা দেশ জুড়ে জনপ্রিয়তা পাচ্ছে তবে বাংলা ছবির যে সেই দিক থেকে কোন অংশে পিছিয়ে নেই সেটাই প্রমাণ করলো দেবের টনিক।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment