Gold ₹144,500/10g
Silver ₹241.86/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 29°C
16 June 2026

কাঁচা বাদামের থেকেও অসাধারণ সুপারহিট নতুন গান ‘বাদাম নেবে বুবু’ নিয়ে এলেন বাদাম কাকু! মার্কেট কাঁপাচ্ছে ভুবনবাবুর নতুন গান, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও

কাঁচা বাদামের থেকেও অসাধারণ সুপারহিট নতুন গান ‘বাদাম নেবে বুবু’ নিয়ে এলেন বাদাম কাকু! মার্কেট কাঁপাচ্ছে ভুবনবাবুর নতুন গান, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও

বর্তমানে সোশ্যাল মিডিয়ায় এখন জনপ্রিয় হলো ভুবন বাদ্যকর এর কাঁচা বাদাম গান। শুধুমাত্র দেশে নয় বিদেশেও এই গান বর্তমানে জনপ্রিয়। সারা মিডিয়া জুড়ে এখন একটা গান ট্রেন্ডিং এ। বর্তমানে তিনি এতটাই জনপ্রিয় যে তাকে বাদাম বিক্রি করার কাজ ছেড়ে দিতে হয়েছে। বর্তমানে তার একটা ধ্যানজ্ঞান গান। বর্তমানে তাঁর একটি নতুন গান মুক্তি পেয়েছে ‘বাদাম নেবে বুবু’। আসলে বর্তমানে তার গান ভাইরাল হয়ে যাওয়ার কারণে বেশ জনপ্রিয়তা পেয়েছেন ভুবন বাবু।

ইতিমধ্যে বিভিন্ন অনুষ্ঠানে তিনি ডাক পেয়েছেন। কলকাতার একটি নামী পানশালাতে গিয়েছিলেন ইতিমধ্যে। সেখান থেকেই ভিডিও পোস্ট করার পর তিনি কটাক্ষের শিকার হয়েছেন। কারণ তিনি ওই পাবের বাইরে এক সাক্ষাৎকারে বলেছিলেন যে “এখন তো আমি সেলিব্রিটি হয়ে গেছি এখন আর বাদাম বিক্রি করলে লোকে আমায় সেলিব্রিটি ভাববে না” এই কথা বলার পরেই তুমুলভাবে ট্রোল করা হয় তাকে নিয়ে।

পরে অবশ্য নিজের এই কথার জন্য ক্ষমা চান তিনি। এরপর নিজের রোজগারের টাকায় একটি সেকেন্ড হ্যান্ড চারচাকা কিনেছিলেন এবং সেই গাড়ি চালাতে গিয়ে বিপদের সম্মুখীন হন ভুবনবাবু। পরে তাকে ভর্তি করা হয় হাসপাতালে কিন্তু সেখান থেকে ডাক্তারবাবু জানিয়ে দেন যে বিশেষ কোনো গুরুতর আঘাত তার শরীরে নেই। তবে সম্প্রতি ভুবন বাবুর আরো একটি গান নতুন ভাবে ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়াতে।

আরও পড়ুন: ‘বন্ধুরা এলোমেলো’ গানের তালে নাচছেন রণবীর – আলিয়া! ভিডিও তুমুল ভাইরাল ফেসবুকে।ভিডিও নিয়ে মুখ খুললেন গানের অভিনেত্রী শুভশ্রী ! জেনে নিন আসল ব্যাপার, ভাইরাল ভিডিও

সম্প্রতি তিনি গাবের স্টুডিওতে নিজের একটি গান রেকর্ড করলেন। একই শব্দ দিয়ে গানটি হলেও সুরের পরিবর্তন রয়েছে। গানের এই ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে। ভিডিওতে ট্যাক্সিতে কলকাতায় এসে পার্কে ঘুরে ঘুরে ষ্টুডিওতে দেখা গিয়েছে বাদাম কাকুকে। চোখে সানগ্লাস, হাতে গিটার নিয়ে সুরকারের পাশে দিব্যি ‘বাদাম নেবে বুবু’ গাইছেন ভুবন বাদ্যকর। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় এই গান দারুন ভাইরাল হয়ে পড়েছে একাংশ নিজের প্রশংসার পাশাপাশি জুটেছে কটাক্ষ। অনেকেই ভুবন বাবু কে হিরো আলম, রানু মন্ডল এর সঙ্গে তুলনা করেছেন। হেসে লুটোপুটি খাচ্ছেন দর্শকেরা।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment