এবার থেকে ১০০ নম্বরের পাশাপাশি ১১২-তে ডায়াল করেও মিলবে পুলিশের সাহায্য। নবান্ন সূত্রে জানা গিয়েছে, রাজ্যে খুব শীঘ্রই এই নতুন হেল্পলাইন নম্বর চালু হতে চলেছে। শুধু পুলিশ নয়, এই নম্বরে ফোন করলে প্রয়োজনমতো মিলবে দমকল, স্বাস্থ্যদপ্তর থেকে শুরু করে সমস্ত জরুরি পরিষেবার সাহায্য।
এই হেল্পলাইনের মাধ্যমে যে কোনও ধরনের দুর্ঘটনা বা বিপর্যয় মোকাবিলা অত্যন্ত সুশৃঙ্খলভাবে ও কম সময়ের মধ্যে সম্ভব হবে বলে প্রশাসনের আশা।
সেই কারণেই চালু হয় ডায়াল ১১২। প্রতিটি রাজ্যকে এই নম্বর চালু করার নির্দেশ পাঠায় দিল্লি। এই সংক্রান্ত পরিকাঠামো গড়ে তোলার জন্য কেন্দ্র অর্থ বরাদ্দ না করায় গোটা প্রক্রিয়াটি থমকে ছিল।
আরও পড়ুন: সঙ্ঘ-ঘনিষ্ঠ কেন্দ্রীয় বাহিনীর পর্যবেক্ষককে সরিয়ে দিল কমিশন, স্বাগত তৃণমূল-সিপিএমের




