Gold ₹143,350/10g
Silver ₹239.93/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 30°C
19 June 2026

‘দ্যা কাশ্মীর ফাইলস’ নিয়ে সবাই প্রশংসায় পঞ্চমুখ হলেও নাম না করে অমিতাভ বচ্চন মুখ খুললেন! ‘নাম নিতে এত ভয় কিসের?’, নেটিজেনদের তুমুল কটাক্ষের শিকার অভিনেতা

‘দ্যা কাশ্মীর ফাইলস’ নিয়ে সবাই প্রশংসায় পঞ্চমুখ হলেও নাম না করে অমিতাভ বচ্চন মুখ খুললেন! ‘নাম নিতে এত ভয় কিসের?’, নেটিজেনদের তুমুল কটাক্ষের শিকার অভিনেতা

অনেক বিতর্ক, সমালোচনার পর অবশেষে সিনেমা হলে রমরমিয়ে চলছে বিবেক অগ্নিহোত্রীর ছবি দ্যা কাশ্মীর ফাইলস। প্রথম ৪ দিনেই ৪০ কোটির উপর ব্যবসা করে নিয়েছে এই ছবি। ছবিতে মিঠুন চক্রবর্তী, অনুপম খের এর চরিত্র বিশেষ প্রশংসিত হয়েছিল। এই সপ্তাহতেই এই ছবি ১০০ কোটির ব্যবসা ছোবে। তবে বলিউডের অনেকেই এই ছবি নিয়ে মুখ খুলতে চাইছেন না। অনেক তারকা কোনরকম কোনো মন্তব্য করেননি। তবে এবারে এই ছবি নিয়ে নিজের মতামত প্রকাশ করেছেন বলিউডের বিগ বি অমিতাভ বচ্চন।

সম্প্রতি নিজের টুইটারে সিনেমার নাম না করেই তিনি লিখেছেন ‘এখন আমরা সেটা জানি, যেটা আগে কখনো জানতে পারিনি।’ কোনরকম কোনো ছবির নাম উল্লেখ না করেই তিনি এই মন্তব্য করেন। তবুও নেটিজেনদের একাংশের দাবি বিগ বি বিবেক অগ্নিহোত্রির ছবিকে ঘিরেই এই মন্তব্য করেছেন।

তার ওই টুইট এর একাধিক জবাব এসেছে নেটিজেনদের তরফ থেকে। এই মন্তব্যের জন্য তাকে ট্রোল ও বিদ্রুপের স্বীকার ও হতে হয়েছে। অনেকেই বলেছেন তার সাহস হয়নি ছবির নাম উল্লেখ করার। তিনি ভয় পেয়েছেন। ‘অন্তত ছবির হ্যাশট্যাগ ব্যবহার করতে পারতেন, এত ভয় কিসের?’ এই দাবী জানিয়েছেন প্রত্যেকে।

আরও পড়ুন: ‘দেওয়ালে আমি দাদা ধাক্কা মারি, ধাক্কা মারি’, নিজের গাড়ি দুর্ঘটনা নিয়ে সুপারহিট গান বার করলেন বাম্পারহিট গায়ক ভুবন বাদ্যকর, তুমুল ভাইরাল ভিডিও

আরও পড়ুন: হার মানাতে পারেনি কঠিন রোগ, একের পর এক ধারাবাহিক করে টলিউডের অন্যতম শ্রেষ্ঠ শিল্পী হয়ে উঠেছেন জয় বদলানী! সামনে এল তার লড়াইয়ের কাহিনী, তুমুল ভাইরাল ভিডিও

বলিউডে যখনই কোনো ভালো ছবি রিলিস হয় তখনই প্রত্যেক অভিনেতা অভিনেত্রীকেই সেই ছবি নিয়ে কথা বলতে শোনা যায়। সেই ছবির প্রশংসা করতে দেখা যায়। কিন্তু এই ক্ষেত্রে সবাই মোটামুটি চুপ, কোনরকমের মন্তব্যই করতে দেখা যাচ্ছে না কাউ কে। এই নিয়ে বেশ সমালোচনা হচ্ছে গোটা ইন্ডাস্ট্রি জুড়ে।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment