Gold ₹145,150/10g
Silver ₹242.95/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 29°C
9 July 2026

গায়ের রং কালো হলেও বলিউডে সুপারস্টার হয়ে কাঁপিয়েছেন! বাধা হয়নি গায়ের রঙ, রইল এমন ৭ বলি সুন্দরী নায়িকাদের তালিকা

গায়ের রং কালো হলেও বলিউডে সুপারস্টার হয়ে কাঁপিয়েছেন! বাধা হয়নি গায়ের রঙ, রইল এমন ৭ বলি সুন্দরী নায়িকাদের তালিকা

বলিউড মানেই এক বিশাল জগৎ। এই জগৎ-এ প্রতিমুহূর্তে চলছে টিকে থাকার লড়াই। দুচোখে স্বপ্ন নিয়ে বহু অভিনেতা-অভিনেত্রীরা আসেন কাজ করার আশায়। তবে তাদের মধ্যে বেশিরভাগই হারিয়ে যান এই ভিড়ে। বলিউডের টিকে থাকতে গেলে পরিশ্রম আর ভাগ্যের ভীষণভাবে প্রয়োজন। শুধুমাত্র পরিশ্রমই হলে চলবে না। ভাগ্যের জোর না থাকলে বলিউড ইন্ডাস্ট্রিতে নামকরা খুব কঠিন।

এই বিশাল ইন্ডাস্ট্রিতে আজকের দিনের বহু অভিনেতা-অভিনেত্রীরা কেরিয়ারের শুরুতেই কটাক্ষের শিকার হয়েছেন। বিশেষ করে অভিনেত্রীরাই কটাক্ষের শিকার হন ইন্ডাস্ট্রিতে। বলিউডে ঢুকতে গেলে প্রধান এবং প্রধান প্রয়োজনীয় জিনিস হল সৌন্দর্য। বলিউডে অভিনেত্রী হওয়ার আশায় এসেই ইন্ডাস্ট্রিতে গায়ের রঙ নিয়ে কটাক্ষের শিকার হয়েছেন বহু অভিনেত্রীরা।

চাপা গায়ের রঙ নিয়েও বর্তমানে বলিউড থেকে হলিউডে দাপিয়ে বেড়াচ্ছে বেশ কয়েকজন অভিনেত্রী। তাদের মধ্যে অন্যতম হলেন প্রিয়াঙ্কা চোপড়া, দীপিকা পাডুকোন, রাধিকা আপ্তে, সুস্মিতা সেন, বিপাশা বসু, শিল্পা শেট্টি, মালাইকা আরোরা ইত্যাদি জনপ্রিয় বলিউড অভিনেত্রীরা। ইন্ডাস্ট্রিতে প্রবেশ করেই বহু গুণীজনের কাছ থেকে শুনতে হয়েছে নানা কথা। তবে সেই সমস্ত কথায় কর্ণপাত না করে এই অভিনেত্রীরা মন দিয়েছিলেন নিজের কাজে। তারা প্রত্যেকে বলিউডের এক একজন ডিভা।

আরও পড়ুন: ‘চড় খেয়ে আরেক গাল বাড়িয়ে দেওয়াকে ভিক্ষাই বলে, গান্ধীজি ক্ষমতালোভী আর চালাক মানুষ’, গান্ধীজিকে তোপ সুপারস্টার কঙ্গনার, ফের বিতর্কিত মন্তব্য অভিনেত্রীর

আজকের দিনে দাঁড়িয়ে এনাদের মত নামী দামী অভিনেত্রীদের ছবিতে কাজ করার জন্য অপেক্ষা করে থাকেন তাবড় তাবড় পরিচালকরা। একদিন যারা কটাক্ষ করেছিলেন তারাই আজ তাদের জেদের কাছে হার মেনেছেন। তবে এই সমস্ত অভিনেত্রীদের পরিশ্রমের পাশাপাশি ভাগ্যের জোর ছিল বলেই আজ তারা এত উপরে উঠতে পেরেছেন। বর্তমানে জনপ্রিয়তার একেবারে চূড়ায় বসে রয়েছেন এই সমস্ত অভিনেত্রীরা।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment