Gold ₹1,44,850/10g
Silver ₹242.50/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 31°C
1 July 2026

তৃতীয় দফা ভোটের মুখে বঙ্গে দিন-রাত প্রচার অমিত শাহের

তৃতীয় দফা ভোটের মুখে বঙ্গে দিন-রাত প্রচার অমিত শাহের

হাইভোল্টেজ নন্দীগ্রামে ভোট শেষ। তৃতীয় দফার নির্বাচন দোড়গোড়ায়। তাই শুক্রবার উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে রোড শো করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। প্রথমে কোচবিহারের শীতলকুচিতে নিশীথ প্রামানিকের হয়ে জনসভা করেন। এর পর জনসভা শেষ করে, কালচিনিতে জনসভা করেন। সভা শেষে সুদূর উত্তর থেকে দক্ষিণে রোড শো করতে আসেন বারুইপুরে।

amit বারুইপুর পশ্চিমের প্রার্থী দেবাপম চ্যাটার্জির হয়ে প্রচার করতে আসেন শাহ। তৃতীয় দফায় ভোট বারুইপুরে। ভোটের মুখে প্রচারে কোনো ফাঁক রাখছে না বিজেপি।

amit 1অমিত শাহের রোড শো তে যোগ দিয়েছে সমর্থকেরা‌। অমিত শাহকে দেখতে রাস্তার দু পাশে মানুষের ঢল নেমেছিল। গেরুয়া পতাকা আর বেলুন হাতে মাইলকে মাইল হেঁটে চলেছে সমর্থকেরা।

আরও পড়ুন: বাম ছাত্র-যুবদের সিঙ্গুর থেকে নবান্ন অভিযান আটকাল পুলিশ, লাঠিচার্জ-জল কামান, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি-ধুন্ধুমার

amit তামিলনাড়ু থেকে প্রচার সেরে শুক্রবার উত্তরবঙ্গ সফরে এসেছেন অমিত শাহ। এর আগে বৃহস্পতিবার উলুবেড়িয়া আর জয়নগরে প্রচার সভায় এসেছিলেন মোদী।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal