Gold ₹146,350/10g
Silver ₹244.98/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 28°C
17 July 2026

তিন রঙে দাঁড়ি রাঙিয়ে আমেরিকার পতাকা দিয়ে প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা জানালেন অমিতাভ বচ্চন! তীব্র সমালোচনা নেটিজেনদের, ‘দেশকে অপমান কেন?’ কটাক্ষের শিকার বিগ বি

তিন রঙে দাঁড়ি রাঙিয়ে আমেরিকার পতাকা দিয়ে প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা জানালেন অমিতাভ বচ্চন! তীব্র সমালোচনা নেটিজেনদের, ‘দেশকে অপমান কেন?’ কটাক্ষের শিকার বিগ বি

আজ প্রজাতন্ত্র দিবস উপলক্ষে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বলিউডের একাধিক সেলিব্রেটিকে অনুগামীদের উদ্দেশ্যে শুভেচ্ছা জানাতে দেখা গিয়েছে। সেই তালিকায় বাদ যাননি বলিউড অভিনেতা অমিতাভ বচ্চনও। তবে এবার শুভেচ্ছা জানাতে গিয়ে বিতর্ক তৈরি করে ফেললেন প্রবীণ এই অভিনেতা। কারণ তার শুভেচ্ছা জানানোর স্টাইলটি মোটেও পছন্দ হয়নি নেটিজেনদের একটি বড় অংশের। ফলে সোশ্যাল মিডিয়ায় তীব্র সমালোচনার সম্মুখীন হতে হয়েছে বলিউডের এই বর্ষীয়ান অভিনেতাকে।

প্রসঙ্গত, প্রজাতন্ত্র দিবসের আগের দিন নিজের একটি ফটো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে দেখা গিয়েছিল অমিতাভ বচ্চনকে। সেখানে তিনি তার ফ্রেঞ্চকাট দাঁড়িকে ভারতীয় পতাকার তিনটি রঙের রাঙিয়ে তুলেছিলেন। বলাই বাহুল্য সেই ফটো দেখে নেটিজেনদের একাংশ বেশ ক্ষুব্ধ হন। কারণ তারা মনে করছেন এভাবে ভারতীয় পতাকার অবমাননা করেছেন বিগ বি।

আরও পড়ুন: বাঙালি মেয়েদের নিয়ে অন্যরকম মন্তব্য রানি মুখার্জির, জানুন ঠিক কিএমন বললেন বঙ্গ তনয়া

এরপর প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা জানাতে গিয়ে ভারতীয় পতাকার সঙ্গে ভুল করে আমেরিকার পতাকাও যোগ করে দেন অমিতাভ বচ্চন। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এরপর নেট দুনিয়ার বাসিন্দাদের কেউ কেউ তাকে সতর্ক হয়ে শুভেচ্ছা জানানোর উপদেশ দেন। কেউ আবার সরাসরি প্রবীণ এই অভিনেতাকে ‘মাতাল’ বলেও দাগিয়ে দিয়েছেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। বলাই বাহুল্য সব মিলিয়ে সাধারণ প্রজাতন্ত্র দিবসের একটি শুভেচ্ছা জানাতে গিয়ে বিতর্ক এবং কটাক্ষের সম্মুখীন হতে হয়েছে বলিউডের শাহেনশাহকে।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment