Gold ₹143,450/10g
Silver ₹240.12/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 28°C
30 June 2026

বাঙালি মেয়েদের নিয়ে অন্যরকম মন্তব্য রানি মুখার্জির, জানুন ঠিক কিএমন বললেন বঙ্গ তনয়া

বাঙালি মেয়েদের নিয়ে অন্যরকম মন্তব্য রানি মুখার্জির, জানুন ঠিক কিএমন বললেন বঙ্গ তনয়া

একটা সময় ছিল যখন তিনি কিনা প্রত্যেক পুরুষের রাতের ঘুম চুরি করতেন। তার ছাই রঙা চোখ, আর মন ভোলানো গলার স্বরে মন মজেনি এমন ছেলে মেলা দুষ্কর। ভাবছেন তিনি কে? আমাদের ঘরের মেয়ে রানি মুখার্জি। এককালে তিনি বলিউডে বহু সিনেমায় আমদের মন জয় করেছেন। কিন্তু সময় যেতেই নিজের সংসার জীবনে একটু বেশিই তিনি ব্যস্ত হয়ে পড়েছেন এখন। আজকাল মাঝে মাঝে কোনও অনুষ্ঠানে তাঁকে দেখা গেলেও, রুপোলি পর্দায় তাঁকে একেবারেই দেখা যায়না।

আগের বছর মর্দানি ২ করে যেভাবে কাম ব্যাক করেছেন তা নিয়ে আর নতুন করে কিছু বলার নেই। ছবি দেখে আমরা আবার পুরনো রানিকেই খুঁজে পাচ্ছিলাম। কিন্তু হালে নায়িকা জানান বাঙালি মেয়েরা নাকি খুব সেক্সি হন। শুধু বাঙ্গালি মেয়ে নয়, বাংলা ভাষাকেও সেক্সি ও মিষ্টি বলেছেন। রানির মাসি হলেন প্রখ্যাত চিত্রনায়িকা দেবশ্রী রায়। আর তিনিও কিনা এককালে জমিয়ে বাংলা সিনেমা করেছেন। বহু বছর আগে রানিও বিয়ের ফুল ছবিতে প্রসেনজিতের সাথে স্ক্রিন শেয়ার করেছেন।

আরও পড়ুন: ‘‘নিজের মা-মাসিকে খারাপ দেখানো হলে কেউ কি মেনে নেবেন? তা হলে পর্দায় তাঁদের এ ভাবে দেখানো হচ্ছে কেন’,সব সিরিয়ালে কূটকাচালি, দু-তিনটে বিয়ে, লীনা গঙ্গোপাধ‍্যায়কে গুলি করে মারার হুমকি বিপ্লবের!

তাই রানির মুখেও বাংলা কথা কিন্তু কম মিষ্টি নয়। সম্প্রতি বিদ্যা বালান এসে রানির সঙ্গে বাংলায় কথা বলছেন। যেখানে বিদ্যাকে রানি বলেন, “বিদ্যা আজকে তোমাকে খুব সুন্দর দেখাচ্ছে” ওদিক থেকে বিদ্যা জানা, “ও ও ধন্যবাদ”। এরপর নায়িকা বিদ্যা বালান জানান, “ন্যাকামি করলাম”। ওমনি রানি মুখার্জি বলেন, “ও একটু ন্যাকামি করেছে, কিন্তু আমরা জানি যে বাঙালিরা আমরা সব মেয়েরা যখন একটু ন্যাকামি করি তো খুব সেক্সি লাগে”। আর সেই কথায় বিদ্যার উত্তর, “তাহলে তো আমরা আরো ন্যকামো করবো”।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment