Gold ₹144,750/10g
Silver ₹242.25/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 32°C
4 July 2026

“…আজ সে আমার হাত ধরে আমাকে পথ দেখাচ্ছে”: অমিতাভ বচ্চন, ইন্সটাগ্রামে জন্মদিনের শুভেচ্ছা ছেলেকে

“…আজ সে আমার হাত ধরে আমাকে পথ দেখাচ্ছে”: অমিতাভ বচ্চন, ইন্সটাগ্রামে জন্মদিনের শুভেচ্ছা ছেলেকে

বিগ-বি সন অভিষেক বচ্চন শুক্রবার ৪৫-এ পা দিলেন। বাবা বলিউড সুপারস্টার অমিতাভ বচ্চনের কাছে এখনও তাঁর সন্তানের সমস্ত স্মৃতি চকচকে এবং স্পষ্ট। তাই অভিষেকের জন্মদিনে নিজের ইনস্টাগ্রামে ছেলের সঙ্গে এখন এবং তখনের একটি ছবি পোস্ট করে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন তাঁকে।

 

শুভেচ্ছা বার্তায় লিখেছেন নিজের এবং ছেলের সময় ও দায়িত্ব পরিবর্তনের কথা, “I lead him once.. holding his hand.. he lives me now holding my hand.” অর্থাৎ “একটা সময় আমি তার হাত ধরে তাকে পথ দেখিয়ে ছিলাম, আজ সে আমার হাত ধরে আমাকে পথ দেখাচ্ছে।” ক্যাপশনের প্রত্যেকটা শব্দ থেকে উঠে আসছে ছেলে-বাবার ভালোবাসা, বন্ধুত্ব, উভয়ের প্রতি শ্রদ্ধা।

আরও পড়ুন: ‘জি বাংলার বউগুলো গাঁইয়া, আর নায়কগুলো গম্ভীর, তারপর নায়িকা এসে তাকে নরম করে ফেলে’! ‘পিলু’ ধারাবাহিক দেখে কটাক্ষ নেটিজেনদের, তুমুল ভাইরাল ভিডিও

শুটিংয়ের সূত্রে আপাতত অভিষেক কলকাতায়। বিশেষ দিনে প্যাকআপ করতে পারেনি শুটিং। তাই পরিবার, বিশেষ করে তাঁর কন্যা আরাধ্যাকে মিস করছেন অভিনেতা।

অন্যদিকে, শ্বেতা বচ্চন নন্দের মেয়ে নভ্য মামার সঙ্গে একটি নিজস্বী পোস্ট করে অভিষেককে জন্মদিনে উইশ করেছেন।

আগাগোড়াই অভিনেতা অভিষেক পরিবারের সঙ্গে থাকতে ভালোবাসেন, বিশেষ করে জন্মদিনের দিনটি। কিন্তু শুটিংয়ের জন্য অসম্পূর্ণ থেকে গেল সেই ভালোলাগা।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment