Gold ₹146,350/10g
Silver ₹244.98/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 26°C
18 July 2026

অমিতাভ বচ্চন অসুস্থ, হবে অস্ত্রোপচার, স্বয়ং জানালেন

অমিতাভ বচ্চন অসুস্থ, হবে অস্ত্রোপচার, স্বয়ং জানালেন

শরীরের অবস্থা ভালো নেই। করতে হবে অস্ত্রোপচার। অন্যান্য দিনের মতোই শনিবার নিজের ব্লগে স্বয়ং অমিতাভ বচ্চন সে কথা জানালেন। কিন্তু কি হয়েছে? কেন অস্ত্রোপচার করতে হবে? সে বিষয় নিয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।

গতকাল রাতে অমিতাভ বচ্চন নিজের ব্লগে লিখছেন, “ মেডিকেল কন্ডিশন…. সার্জারি… আর কিছু লিখতে পারছিনা।” হঠাৎ করে এমন একটি খবর পেয়ে বিগ বি’র ফ্যান মহলে দুশ্চিন্তার ছায়া নেমে এসেছে। অনুরাগীরা তার দ্রুত আরোগ্য কামনা করে কমেন্ট করেছেন।

প্রসঙ্গত, গতবছর করোনা আবহের মধ্যে জুলাই মাসে কোভিড পজিটিভ হয়ে প্রায় ২২ দিনের জন্য মুম্বাইয়ের নানাবতী হাসপাতালে ভর্তি হয়েছিলেন অমিতাভ বচ্চন। সে সময়েও নিজের অসুস্থতার কথা জানিয়ে ছিলেন নেট দুনিয়ায়। তাঁর আরোগ্য কামনা করে দেশের বিভিন্ন প্রান্তের মানুষ পূজার্চনা শুরু করেছিল। এবারও যাতে সমস্ত বিপত্তি কাটিয়ে ফিরে আসতে পারেন সেই প্রার্থনা করছেন তাঁর অনুরাগীরা।

আরও পড়ুন: ‘আচমকাই সামনে এলো অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের শাঁখা-সিন্দুর পরা ছবি! শাঁখা-সিঁদুরে সেজে আগামী মাসেই সামনে আসবেন শ্রাবন্তী

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment